
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, তারিখ ১৯/০৫/২৬ খ্রিঃ
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ভূমি অফিস চত্বরে মঙ্গলবার তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীরের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ।
এসময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস ছালাম, উপজেলা কৃষি কর্মকর্তা সজিব আল মারুফ, প্রাণিসম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, বনপাড়া সাব-রেজিস্টার হাবিবুর রহমান, বড়াইগ্রাম সাব-রেজিস্টার বিথী রাণী মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ ডালিম কাজী, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, বনপাড়া দলিল লেখক সমিতির সভাপতি সরদার রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ মোল্লাসহ উপজেলার সকল ইউনিয়ন ভূমি কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা ও সুধীজনেরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভূমি সংক্রান্ত সেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে অটোমেশন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি সেবা সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি বিভিন্ন সেবা সরাসরি গ্রহণের সুযোগ পাচ্ছেন।
মো. আশরাফুল ইসলাম (এমবিএ-মার্কেটিং)
মোবাইল: ০১৭২৮-০৩৩৫৫২