বৃহস্পতিবার | ১১ জুন, ২০২৬ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
নাটোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা লালপুরে ইয়াবাসহ হোয়াটসঅ্যাপ হ্যাকিং চক্রের তিন সদস্য গ্রেপ্তার লালপুরে পদ্মার চরে গোলাগুলি, স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ যুবকের মরদেহ লালপুরে কৃষকের দক্ষতা ও পুষ্টি উন্নয়নে পার্টনার কংগ্রেস ফুটবল ট্রিওন্ডায় আঁকা তিন দেশের তিন ঢেউয়ের গন্তব্য কোথায়? বড়াইগ্রামে মডার্ন হারবাল গ্রুপের বিজনেস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক তাহমিনা আখতার লালপুরে নেই জন্মনিয়ন্ত্রণ সামগ্রী, বাড়ছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও গর্ভপাত বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ২ শিশু নিহত, আহত ৩ লালপুর বাজার উন্নয়ন ও ওয়াস ব্লক নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পুতুল

নাটোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে প্রকাশ্যে জুয়া খেলা ও গাঁজা সেবনের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৮ জুন ২০২৬) বিকেলে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় লালপুর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
জানা যায়, অভিযানকালে মাঝগ্রামের গেদুপট্টি এলাকায় প্রকাশ্যে টাকার বিনিময়ে তাস খেলার সময় তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মাঝগ্রাম পূর্বপাড়া গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের ছেলে আহাদ আলী (৫০), মাঝগ্রাম মধ্যপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিন প্রামানিকের ছেলে মোস্তফা প্রামানিক (৪২) এবং আসলামের মোড় এলাকার মৃত নাসির উদ্দিন মালিথার ছেলে সাইদার মালিথা (৫২)।
এ সময় জুয়া খেলার আলামত হিসেবে তাস ও নগদ ১২ হাজার ৬৫ টাকা জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিরা নিজেদের দোষ স্বীকার করলে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭-এর ৩ ধারা অনুযায়ী প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
একই দিনে উপজেলার সুন্দরবাড়িয়া এলাকায় পৃথক অভিযানে প্রকাশ্যে গাঁজা সেবনরত অবস্থায় মো. আবু বকর সিদ্দিক (৩৫) নামের একজনকে আটক করা হয়। তিনি ভ্রাম্যমাণ আদালতে নিজের দোষ স্বীকার করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন বলেন, সমাজে মাদক ও জুয়ার মতো অপরাধ প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/১০-০৫

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.