বুধবার | ৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

দুর্ঘটনার ৫ ঘন্টা পর ট্রেন যোগাযোগ চালু

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ৫ ঘন্টা পর উত্তরাঞ্চলের সাথে ঢাকাসহ সারা দেশের ট্রেন যোগাযোগ চালু হয়েছে।
বুধবার (২২ নভেম্বর ২০২৩) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উদ্ধার কাজ সম্পন্ন হলে যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে বেলা পৌনে ১টার দিকে উপজেলার চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর রেলওয়ে স্টেশন হতে ৩০০ গজ পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।
আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার জিয়া উদ্দীন বলেন, বুধবার বেলা পৌনে ১টার দিকে স্টেশনে ঢোকার আগে ৩০০ গজ পশ্চিমে দিনাজপুর হতে ঢাকাগামী (এমজি/বিসি ঢাকা) মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনের গার্ডের বগিসহ শেষের তিনটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যাওয়ায় সারা দেশের সাথে এই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে লাইনচ্যুত ৩টি বগি রেখে ট্রেনটি মাঝগ্রাম স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে।
ঈশ্বরদী রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার ওসি হারুনুজ্জামান রোমেল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছেন। যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর ছিল।
পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-২ বীরবল মন্ডল বলেন, ঈশ্বরদী লোকোসেড থেকে রিলিফ ট্রেন একটি ইঞ্জিন নিয়ে লাইনচ্যুত ট্রেনটিকে উদ্ধারের জন্য আব্দুলপুর স্টেশনে পৌঁছে। উদ্ধার কাজ সম্পন্ন করে ট্রেন চলাচল স্বাভাবিক করে।
বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (পাকসী) নূর মোহাম্মদ জানান, দুর্ঘটনার ৫ ঘন্টা পরে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে একটি লাইন উন্মুক্ত করে দেওয়া হয়। রুপসা ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেন দুটি সোয়া ৬টার দিকে ঘটনাস্থল অতিক্রম করে। ট্রেন চলাচল এখন স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) রাজশাহীর মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন পাঠানো হয়। কী কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবেন বলেও জানান তিনি।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.