শনিবার | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বড়াইগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭৮ জন জিপিএ-৫ পেয়েছে গ্যাস বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও ছেলের মৃত্যু, লাশ আনার টাকা দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে পরীক্ষার ফল জানা হলো না মারুফের দুই মাদ্রাসার ফলাফল শুন্য, গড় পাশের হার ৪৬ ভাগ পড়াশুনার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-প্রতিমন্ত্রী পুতুল সাবেক প্রতিমন্ত্রী পটলের ১০ম মৃত্যুবার্ষিকী আজ

চিত্রা এক্সপ্রেসে অভিযান: ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:

ঢাকা থেকে খুলনাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে নিরাপত্তামূলক তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ কোডিনযুক্ত মাদক সিরাপসহ এক নারীকে গ্রেফতার করেছে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ। গ্রেফতারকৃত নারী মোছা. নাজমা খাতুন (৪৫) চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ছোট দুধপাতিলা গ্রামের বাসিন্দা।

রেলওয়ে সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) রাত প্রায় ১২টার দিকে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি মুলাডুলি রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ‘গ’ বগিতে নিয়মিত তল্লাশি চালানো হয়। এ সময় এক নারীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মোট ৭৬ বোতল কোডিনযুক্ত সিরাপ উদ্ধার করা হয়।

পরবর্তীতে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে তাকে দেহ তল্লাশি করা হলে তিনি তার ভ্যানিটি ব্যাগ থেকে ৩২ বোতল কোডিনযুক্ত ESkuf এবং শরীরের সঙ্গে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৪ বোতল কোডিনযুক্ত WINGS সিরাপ বের করে দেন।

উদ্ধারকৃত ৭৬ বোতল কোডিনযুক্ত সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ২৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.