
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরের মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজের নতুন ভবন বরাদ্দ দেওয়ায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কলেজের অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি।
অভিনন্দন বার্তায় মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে অধ্যক্ষ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত আস্থাভাজন ব্যক্তিত্ব, সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের সুযোগ্য কন্যা, ৫৮-নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী (আমাদের লালপুরের বিটি) ফারজানা শারমীন পুতুল মহোদয়কে মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজের নতুন ভবন বরাদ্দ দেওয়ায় কৃতজ্ঞতা, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তিনি প্রতিমন্ত্রীর সাফল্য কামনা করে তাঁর পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করেন। সেই সাথে ৫৮-নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনের গণমানুষের নেতা, তৎকালীন মাননীয় সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটল মহোদয়ের উদ্যোগে প্রতিষ্ঠিত এই কলেজ পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আতত্মার মাগফিরাত কামনা করা হয়।
কলেজের সংক্ষিপ্ত ইতিহাস :
নির্বাচনী এলাকা ৫৮-নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনের গণমানুষের নেতা, তৎকালীন মাননীয় সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটল মহোদয়ের উদ্যোগে ও প্রত্যক্ষ সহযোগিতায় লালপুর উপজেলায় দক্ষ নারী জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে নাটোর জেলার লালপুর উপজেলার লালপুর ইউনিয়নের ডেবরপাড়া মৌজায় ২০০১ সালের ১৬ ডিসেম্বর ‘মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজ’ প্রতিষ্ঠিত হয়। যা ২০০২ সালের ১৬ অক্টোবর সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বাকাশিবো), ঢাকা কর্তৃক স্বীকৃতি লাভ করে এবং শিক্ষামন্ত্রণালয় কর্তৃক মে-২০০৪ সালে এমপিওভুক্ত হয়। যার বাকাশিবো প্রতিষ্ঠান কোড-২৪০৭১, ইআইআইএন-১৩২৮৯০, এমপিও কোড-বি-৮৪০৪০১৭২০১।
প্রতিষ্ঠানটি স্বতন্ত্র মহিলা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নারী শিক্ষা বিস্তারে ভূমিকা ও সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। শিক্ষা প্রতিষ্ঠানটির ছাত্রী সংখ্যা, শিক্ষার মান, পরিবেশ মনোরম। প্রতিষ্ঠানটিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি-বিএমটি (বিজনেস ম্যানেজমেন্ট টেকনোলজি) শিক্ষাক্রমে ১. ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস, ২. হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং ৩. কম্পিউটারাইজড একাউন্টিং সিস্টেম তিনটি স্পেশালাইজেশনে ছাত্রীরা কর্মমুখী ও যুগোপযোগী শিক্ষার সুযোগ পাচ্ছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত আস্থাভাজন ব্যক্তিত্ব, সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের সুযোগ্য কন্যা, ৫৮-নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুলের নেতৃত্বাধীন বিশ্বায়ন প্রক্রিয়া ও তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগে শিক্ষা প্রতিষ্ঠানটি নারীদের জাগরনের চেতনা ও গণতন্ত্র চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণে নিরলস কাজ করছে।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সদস্য এ্যাডভোকেট মো. আতিকুল্লাহ বিশ্বাস, দাতা সদস্য মো. নজরুল ইসলাম, সদস্য মো. জিল্লুর রহমান, মাজদার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রতিষ্ঠানটির উন্নয়নে নিরলস ভূমিকা রেখেছেন। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি তাঁর প্রশাসনিক দক্ষতায় একঝাঁক তরুণ শিক্ষক-কর্মচারী নিয়ে সুনামের সাথে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন।
প্রতিষ্ঠানের উন্নতি সাধন, মানোন্নয়ন, মানসম্মত শিক্ষা শিক্ষা নিশ্চিত করণ, দারিদ্র বিমোচন, নারী শিক্ষার প্রসার, কর্মমুখী ও যুগোপযোগী শিক্ষা বিস্তার, বিশ্বায়ন প্রক্রিয়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে জনস্বার্থে আদর্শ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে এগিয়ে চলেছে।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ নাটোর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয় মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজ। সেই সাথে অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি শ্রেষ্ঠ প্রধান নির্বাচিত হন।