
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, তারিখ ২৯/০৬/২৬ খ্রিঃ
নাটোরের বড়াইগ্রাাম উপজেলায় সোমবার চিলিডাঙ্গা বিলে অভিযান চালিয়ে মাছ শিকারে ব্যবহৃত ৪টি নিষিদ্ধ চায়না রিং জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ।
মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, চায়না রিং জাল ব্যবহারের ফলে ছোট মাছ ও বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে নিধন হয়, যা মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি। তাই জলজ জীব বৈচিত্র্য ও প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় এ ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।
অভিযানে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন এবং সহকারী সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মুবাস্সির হোসেন।
মো. আশরাফুল ইসলাম (এমবিএ-মার্কেটিং)