| |

জনকল্যাণমুখী কর্মকর্তা মোছা. সুমনী আক্তার

নিজস্ব প্রতিবেদক :
সততা, মেধা, দক্ষতা, প্রজ্ঞা, মানবিক মূল্যবোধ ও জনসেবার মানসিকতায় উজ্জ্বল চৌকস প্রশাসনিক কর্মকর্তা মোছা. সুমনী আক্তার (১৬৪৬০)। তিনি ২৮তম বিসিএস (প্রশাসন) একজন ক্যাডার।
২০২৬ সালের ১৯ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে নাটোর জেলার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
নাটোর জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পাওয়ায় দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
দীর্ঘ প্রশাসনিক কর্মজীবনে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অত্যন্ত দক্ষতা, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে নিজের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন মোছা. সুমনী আক্তার। মাঠ প্রশাসনের বাস্তব অভিজ্ঞতা, প্রশাসনিক প্রজ্ঞা, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা এবং সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা তাঁকে একজন সৎ, চৌকস, মেধাবী, কর্মনিষ্ঠ ও জনকল্যাণমুখী কর্মকর্তা হিসেবে বিশেষভাবে পরিচিত করেছে।
কর্মজীবনের মাঠপর্যায়ে তিনি রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে ২৩/০৮/২০১৬ থেকে ১০/০২/২০১৯ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে স্থানীয় জনগণের সঙ্গে প্রশাসনের সম্পৃক্ততা বৃদ্ধি, গণশুনানি ও জনসেবামূলক কার্যক্রমে তাঁর সক্রিয় ভূমিকা ছিল প্রশংসনীয়। মানুষের কথা মনোযোগ দিয়ে শোনা, সমস্যা চিহ্নিত করা এবং প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে সমাধানের পথে এগিয়ে নেওয়ার মানসিকতা তাঁর দায়িত্ব পালনের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে প্রতীয়মান হয়েছে। রাঙামাটিতে দায়িত্ব পালনকালে তাঁর দক্ষতা, সততা ও জনবান্ধব প্রশাসনিক কর্মকাণ্ড ছাড়াও তাঁর হাত ধরেই সদর উপজেলার ক্রীড়াঙ্গনে ফিরেছিল প্রাণচাঞ্চল্য, গতি পেয়েছিল ক্রীড়া কার্যক্রম।
পরবর্তীতে তিনি চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আইনশৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ সংরক্ষণ, প্রশাসনিক তদারকি এবং বিভিন্ন সরকারি কার্যক্রম বাস্তবায়নে তিনি দায়িত্বশীল ও দৃঢ় ভূমিকা পালন করেছেন। জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার ক্ষেত্রেও তাঁর সক্রিয়তা ছিল উল্লেখযোগ্য।
এরপর তিনি ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। বিশেষ করে শিক্ষা, বিজ্ঞানচর্চা, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রমে তাঁর সম্পৃক্ততা তাঁকে একজন শিক্ষানুরাগী ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্বশীল প্রশাসক হিসেবে তুলে ধরে। ফেনীতে বিজ্ঞান মেলার মতো শিক্ষামূলক আয়োজনেও তিনি নেতৃত্ব দিয়েছেন এবং শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও আধুনিক জ্ঞানভিত্তিক সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরেছেন।
পরবর্তীতে তিনি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে উপসচিব (পরিকল্পনা-১) হিসেবে ২০২২ সালের ৩ নভেম্বর থেকে দায়িত্ব পালন করেন। প্রশাসনের বিভিন্ন স্তরে দায়িত্ব পালনের মধ্য দিয়ে অর্জিত বহুমাত্রিক অভিজ্ঞতা তাঁর কর্মদক্ষতা, প্রজ্ঞা ও নেতৃত্বের সক্ষমতাকে আরও সমৃদ্ধ করেছে।
মোছা. সুমনী আক্তারের কর্মজীবনের অন্যতম উজ্জ্বল বৈশিষ্ট্য হলো- তিনি শুধু একজন দক্ষ প্রশাসক নন; তিনি একজন সৎ, নির্ভীক, চৌকস, মেধাবী, শিক্ষানুরাগী, দায়িত্বশীল, জনকল্যাণমুখী ও মানবিক কর্মকর্তা। প্রশাসনিক দায়িত্বকে তিনি কেবল দাপ্তরিক কর্তব্য হিসেবে নয়, বরং মানুষের কল্যাণে কাজ করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচনা করেন। তাঁর দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দায়িত্ব পালনে এমন মানসিকতার প্রতিফলন দেখা গেছে।
আর একজন প্রশাসনিক কর্মকর্তার জন্য সততা যেমন সবচেয়ে বড় শক্তি, তেমনি মানুষের প্রতি সহমর্মিতা ও মানবিকতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন জনবান্ধব কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর মেধা ও প্রজ্ঞার পাশাপাশি রয়েছে বাস্তব পরিস্থিতি অনুধাবনের সক্ষমতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা এবং দায়িত্ব পালনে অটুট নিষ্ঠা।
এবার তাঁর ওপর অর্পিত হয়েছে আরও গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ দায়িত্ব। নাটোর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার সার্বিক প্রশাসন, উন্নয়ন, জনসেবা, ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা এবং সরকারি বিভিন্ন কার্যক্রমের সমন্বয় ও নেতৃত্ব প্রদান করা। নাটোরের মতো ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় একটি জেলার প্রশাসনিক নেতৃত্বে তাঁর মতো একজন অভিজ্ঞ, সৎ, মেধাবী, চৌকস ও মানবিক কর্মকর্তার দায়িত্বপ্রাপ্তি নিঃসন্দেহে আশাব্যঞ্জক।
তাঁর দূরদর্শী নেতৃত্ব, প্রশাসনিক দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে নাটোরে সুশাসন, জনবান্ধব প্রশাসন, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, জনসেবা এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। বিশেষ করে একজন শিক্ষানুরাগী ও মানবিক প্রশাসক হিসেবে তিনি নাটোরের শিক্ষা, সংস্কৃতি, তরুণ প্রজন্ম ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবেন। তাঁর নেতৃত্বে নাটোর জেলা আরও সুন্দর, সমৃদ্ধ, নিরাপদ, উন্নত ও জনবান্ধব হয়ে উঠুক-এটাই নাটোরবাসীর প্রত্যাশা।
নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছা. সুমনী আক্তারের প্রতি রইল অফুরন্ত শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.