| |

প্রধানমন্ত্রীর সহায়তায় চিনে ভর্তির সুযোগ পেলেন ফাতেম

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা কাকফো গ্রামের মেধাবী মুখ মোছা. ফাতেমা খানমের চায়না মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও তাঁর ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছিল। বিষয়টি জানতে পেরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) নির্বাচনী আসনের সাংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল। ফাতেমা খানমের চায়না মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির অর্থ যোগাতে “প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল” থেকে ৫ লাখ টাকার অনুদানের ব্যবস্থা করে দেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে অনুদানের টাকার চেক ফাতেমার হাতে তুলে দেন।
ভবিষ্যতে শিক্ষার্থীর পড়াশোনা চালিয়ে যেতে আরও অর্থের প্রয়োজন হলে প্রধানমন্ত্রী এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সহযোগিতা করবেন মর্মে আশ্বাস প্রদান করেন। মানবিক কাজে সহযোগিতার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নাটোর-১ আসনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
সেই সাথে নিজ নির্বাচনী এলাকার অদম্য মেধাবী ফাতেমা খানমকে চায়না মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করে দেওয়ার জন্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও শিক্ষানুরাগী ফারজানা শারমীন পুতুলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এলাকার মানুষ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.