| |

শিরোনাম
জামায়াতের লালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা  যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭ বড়াইগ্রামে বনপাড়া কলেজের ছয় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৭ লক্ষাধিক জাল টাকাসহ জাল টাকা ব্যবসায়ী গ্রেপ্তার  বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানমেলা পরিদর্শন করলেন ডিসি বড়াইগ্রামে সাবেক আ’লীগ নেতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক আটক আমরা অত্যন্ত চমৎকার একটা লালপুর গড়ার দিকে এগোচ্ছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়াইগ্রামে জোরপূর্বক জমি দখল ও দোকানে তালা লাগানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: মোঃ আশরাফুল ইসলাম।।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার কুমরুল গ্রামে বিবাদমান জমিতে গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে শনিবার দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাকির হোসেন (৩৮), রাশিদা বেগম (৬৫), মিনা বেগম (৪৫), রেজাউল করিম (৪১), সহ অন্ততঃ ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে উক্ত ৪ জনকে গুরুতর অবস্থায় বনপাড়া ট্রমা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে বিবাদমান জমিতে দন্ডায়মান থাকা একটি মেহগনির গাছ রেজাউল করিম সহ কয়েকজন কাটতে যায়। এ সময় প্রতিপক্ষ মুক্তার হোসেনের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্ততঃ ১০ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার পর কুমরুল গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বড়াইগ্রাম থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.