| |

দলকে শক্তিশালী না করার কোনো দ্বিতীয় বিকল্প নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

নিজস্ব প্রতিবেদক:
নাটোর-১ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, দলকে শক্তিশালী না করার দ্বিতীয় কোনো বিকল্প নেই। তিনি বলেছেন, আমরা যদি একতাবদ্ধ হয়ে থাকতে পারি, তাহলে কোনো ফ্যাসিবাদী শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না।
রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) পাবনা শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপি আয়োজিত ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী ফারজানা শারমিন‌ পুতুল বলেন, ‘দলীয়ভাবে আমাদের ভীতকে শক্তিশালী করতে হবে। পাবনার যত সমস্যাই থাকুক না কেন, পাবনা যে নেতৃবৃন্দরা রয়েছেন সকলের সম্মিলিত প্রচেষ্টা সব সমস্যার সমাধান করে দেবে। পাবনাবাসীর সকল চাওয়া পাওয়া সরকারের কাছ থেকে আদায় করে ছাড়বো ইনশাল্লাহ।’
পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার প্রমুখ বক্তব্য রাখেন।
উন্নয়নসহ সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয় করার জন্য পাবনার দায়িত্ব নেওয়ায় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন‌ পুতুলকে ফুলেল শুভেচ্ছা দেন পাবনা জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


এর আগে পাবনা জেলা প্রশাসক (ডিসি) আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন, পাবনা জেলা পুলিশ সুপার (এসপি) আবু আশ্রাফ ছাড়াও সকল দপ্তরের কর্মকর্তা, দলীয় নেতৃবৃন্দ ও সুধীজন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.