শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

নাটোর পবিসের জিএম-এর বিদায় সংবর্ধনা

নাটোর প্রতিনিধি :
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মহাব্যবস্থাপকের (জিএম) শেষ কর্মদিবসে বিদায় সংবর্ধনার আয়োজন করেন কর্তমর্তা-কর্মচারীগণ।
শনিবার (২ ডিসেম্বর ২০২৩) বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় সমিতির সদর দপ্তর মাঠে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমিতি বোর্ডের সভাপদি ওয়াছেকত আলী সোনার।
এতে স্মৃতিচারণমূলক বক্তৃতা করেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মহাব্যবস্থাপক এমদাদুল হক, সাবেক সভাপতি জামিল হোসেন, ফুলবার হোসেন, পরিচালক মাহফুজুর রহমান, মর্জিনা খাতুন, জহুর আহমেদ, ডিজিএম কারিগরি জাহাঙ্গীর আলম, ডিজিএম রঞ্জন কুমার, ডিজিএম মোমিনুর রহমান, সুবির কুমার, রেজাউল ইসলাম, এজিএম মামুনুর রশিদ, সোহাইল আকরাম, আব্দুল খালেক প্রমুখ।
সবশেষে নিজের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ মূলক বক্তৃতা করেন চাকরী থেকে অবসর গ্রহণকারী বিদায়ী জিএম মোমীনুল ইসলাম।
ঝিনাইদহ ক্যাডেট কলেজ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ করে ১৯৮৯ সালে পল্লী বিদ্যুৎ সমিতিতে এজিএম হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ১১টি সমিতি ঘুরে জিএম হিসেবে এই সমিতি থেকে অবসর গ্রহণ করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.