| |

লালপুরে গাঁজা সহ ২জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক।। নাটোরের লালপুরে পৃথক দুটি অভিযানে গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর ২০২৬) বিকেলে উপজেলার বিলমাড়িয়া ও ঈশ্বরদী ইউনিয়নের পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মোমিনপুর গ্রামের কাবদার আলী খাঁর ছেলে লালন আলী (২৮) ও পালিদেহা গ্রামের মৃত জুব্বার প্রামাণিকের ছেলে আসাদুল প্রামাণিক (৬০)।
লালপুর থানা সূত্রে জানা যায়, রোববার বিকেল পৌনে ৫টার দিকে লালপুর থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া তিন রাস্তার মোড়ে অভিযান চালান। এ সময় লালন আলীর দেহ তল্লাশি করে  ৮৫ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে আটক লালনের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহা গ্রামে অভিযান চালিয় ৪৫গ্রাম গাঁজাসহ আসাদুল প্রামাণিককে আটক করা হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদনায়: আ.স/প্রতিবেদন নিজস্ব প্রতিবেদক/তারিখ: ২৬.২০.২০২৬

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.