
নিজস্ব প্রতিবেদক:
বর্ণাঢ্য আয়োজনে পাবনার ঈশ্বরদীতে উদযাপন করা হলো প্রথিতযশা সাংবাদিক, কবি, কলামিস্ট, গীতিকার, সুরকার, শিল্পী, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন সম্পাদক, ডিডিপি ও গুরুআশ্রমের চেয়ারম্যান, দৈনিক বিজনেস ফাইলের স্টাফ রিপোর্টার, দৈনিক ডেসটিনি ও ডেইলি বেস্ট নিউজের ঈশ্বরদী প্রতিনিধি, সূফী সাধক গুরুজী এস এম রাজার ৭০তম জন্মদিন এবং ডিডিপির নিয়মিত আয়োজন কবি কন্ঠে কবিতা পাঠ ও সংগীনুষ্ঠান সুরের মেলা ৩৬৬ পর্ব।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ঈশ্বরদী রেলওয়ে মালগুদাম রোডস্থ নিজস্ব কার্যালয়ে জংশন, ডিডিপি, গুরুআশ্রম আয়োজিত এ অনুষ্ঠান হয়।
এস এম রাজার সভাপতিত্বে ও জংশন ডিডিপি গুরু আশ্রমের পরিচালক (প্রশাসন), প্রভাষক আবুল কালাম আজাদ সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পুলিশ ঈশ্বরদী ট্রাফিক বিভাগের অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুদ। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন, ঈশ্বরদী
পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আতাউর রহমান পাতা, ঈশ্বরদী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান টিপু, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, ঢাকা হোমিওপ্যাথি কলেজের অধ্যাপক জাফর সাইদ, রূপপুর হাইস্কুলের প্রধান শিক্ষক ওস্তাদ মাসুদ রানা।
শুভেচ্ছা বক্তব্য দেন সতেজ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. রুবেল হোসেন, কবি মুনতাজ আলী, কবি শুকুর আল মাহমুদ টুটুল, জাসাস লালপুর উপজেলা শাখার সদস্য সচিব আবুল কালাম আজাদ প্রমুখ।
কবিতা আবৃত্তি করেন কবি মুনতাজ আলী, কবি শুকুর আল মাহমুদ টুটুল, কবি মুনমুন আক্তার, কবি সুবল কুমার পাল, কবি এস এম রাজা প্রমুখ।
সংগীত পরিবেশন করেন শিল্পী এস এম অন্ত, বিশাল, শরৎ, কালাম, আমির, আক্কাস ভান্ডারী, এস এম রাজা প্রমুখ।
অনুষ্ঠানে কোরআন তেলওয়াত ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন কবি শুকুর আল মাহমুদ টুটুল। এর আগে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে গুরুজী এস এম রাজাকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করেন। অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশে অতিথি ও শুভাকাঙ্ক্ষীদের সাথে নিয়ে কেক কাটা হয়। এরপর আমন্ত্রিত মেহমানদের মধ্যে মিষ্টান্ন খাদ্য সামগ্রি ও তবারক বিতরণ করা হয়। প্রচুর সংখ্যক আশেকান জাকেরান, বাউল সাধু গুরু ও দর্শক শ্রোতা গভীর রাত অবধি এই মনোমুগ্ধকর অনুষ্ঠানটি উপভোগ করেন।