| |

শিরোনাম
বাউয়েটের বড়াল হলের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জাতীয় যুব পুরস্কার পেলেন এ এম রায়হান লালপুরে পাস করলেন প্রতারণার শিকার সেই দুই শিক্ষার্থী, ৪ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ শিশু বাচ্চাদের সাথে নিয়ে রাস্তার উন্নয়ন কাজ উদ্বোধন প্রতিমন্ত্রী পুতুলের শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন মোকছেদুল মোমিন সরকারের ভালো কাজ বাধাগ্রস্ত করতে বিভিন্ন সেক্টরে বসে থাকা ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করছে- প্রতিমন্ত্রী পুতুল বিলমাড়ীয়া মডেল একাডেমীর যুগ পূর্তি ও কৃতী সংবর্ধনা সাংবাদিক এস এম রাজার জন্মদিনে কবিতা পাঠ ও সুরের মেলা নবেসুমির আখ মাড়াই শুরু শুক্রবার

বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, মোঃ আশরাফ’ল ইসলাম(এমবিএ মার্কেটিং) নিজস্ব প্রতিবেদক,মো. আলমগীর কবিরাজ @@
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলা প্রশাসন ওা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
র‌্যালি শেষে উপজেলা অডিটরিয়াামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর, উপ সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সৈকত হোসেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান, উপজেলপা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেহানা পারভীন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহাবুর রহমান, উপজেলা বন কর্মকর্তা নসরত জামান প্রমুখ।
কর্মসূচিতে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি হাত ধোয়ার সঠিক নিয়ম মেনে চলার মাধ্যমে জীবাণুর বিস্তার রোধ এবং বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমাতে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

 

 

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.