| |

শিরোনাম
বিনামূল্যে চিকিৎসায় ‘এলিট থেরাপি কেন্দ্র’ উদ্বোধন শুভ জন্মদিন প্রতিমন্ত্রী ফারজনা শারমীন পুতুল বাউয়েটের বড়াল হলের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জাতীয় যুব পুরস্কার পেলেন এ এম রায়হান লালপুরে পাস করলেন প্রতারণার শিকার সেই দুই শিক্ষার্থী, ৪ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ শিশু বাচ্চাদের সাথে নিয়ে রাস্তার উন্নয়ন কাজ উদ্বোধন প্রতিমন্ত্রী পুতুলের শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন মোকছেদুল মোমিন সরকারের ভালো কাজ বাধাগ্রস্ত করতে বিভিন্ন সেক্টরে বসে থাকা ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করছে- প্রতিমন্ত্রী পুতুল বিলমাড়ীয়া মডেল একাডেমীর যুগ পূর্তি ও কৃতী সংবর্ধনা

শুভ জন্মদিন প্রতিমন্ত্রী ফারজনা শারমীন পুতুল

নিজস্ব প্রতিবেদক :
৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুলে জন্মদিন ২ নভেম্বর। জন্মদিনে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিন্দন।
নাটোরের লালপুরের গৌরীপুরে ১৯৮৪ সালের ২ নভেম্বর জন্মগ্রহণ করেন ফারজানা শারমীন পুতুল। পিতা মো. ফজলুর রহমান পটল (৫৮-নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসন থেকে চার মেয়াদের সংসদ সদস্য ও নাটোর জেলার প্রথম মন্ত্রী) এবং মাতা কামরুন্নাহার শিরিনের (সাবেক অধ্যক্ষ)। তিনি ২০০৯ সালের ১৬ জুলাই এইচ এম বাররু সানির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের সন্তান নাযাহ বিনতে হোসাইন।


তিনি ঢাকা ভিকারুন্নেছা নুন স্কুল ও কলেজে পড়াশুনা করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ২০০৬ সালে স্নাতক (সম্মান) ও ২০০৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে লন্ডনের বিপিপি ইউনিভার্সিটি ল’ স্কুল/কলেজ থেকে ইন্টারন্যাশনাল বিজনেস ল’ বিষয়ে ২০১১ সালে স্নাতক ও ২০১২ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন।
তিনি আইনজীবী ও রাজনীতিবিদ এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম, সাবেক সাংসদ ও অষ্টম জাতীয় সংসদের আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের ‘মওদুদ আহমেদ এন্ড এসোসিয়েটস’-এ আইন পেশায় যুক্ত ছিলেন। বর্তমান নিজস্ব ‘রাইটস চেম্বারস’ ঢাকা হাইকোর্ট ও সুপ্রীম কোর্টের একজন আইনজীবী হিসেবে কর্মরত।
তিনি বিএনপির মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য, বিএনআরসি এডিটরিয়াল বোর্ডের সদস্য। ২০২৩ সালের ৮ অক্টোবর তাঁকে বিএনপি মিডিয়া সেলের সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়। তিনি ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ঢাকার মহাখালির ক্যাপিটাল ল’ কলেজের এডহক কমিটির সভাপতি নিযুক্ত হন। তিনি মন্ত্রীপরিষদ বিভাগের ২০২৪ সালের ৩ অক্টোবর প্রজ্ঞাপনে ‘দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন’ এর সদস্য নির্বাচিত হন। তিনি ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোনীত হন।


তিনি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন।
তাঁর বাবা ফজলুর রহমান পটল ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে এই আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ২০০৮ সালের নির্বাচনে আসনটি বিএনপির হাতছাড়া হয়। পরবর্তীতে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের প্রেক্ষাপটে দীর্ঘ ১৮ বছর এই আসনে বিএনপির কোনো জনপ্রতিনিধি ছিলেন না। বাবার মৃত্যুর পর সেই হারানো আসনটি পুনরুদ্ধার করলেন মেয়ে পুতুল। তিনি এ আসনের প্রথম নারী ও সর্বকনিষ্ঠ নির্বাচিত সংসদ সদস্য। এবারের নির্বাচনে রাজশাহী বিভাগে একমাত্র বিজয়ী নারী প্রার্থী।
তিনি বাবার দপ্তরেই সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.