| |

শিরোনাম
পদ্মা নদীতে অভিযানে কারেন্ট জাল ধ্বংস প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২ ইয়াবা ও লাখ টাকাসহ দুই কারবারি গ্রেপ্তার চালককে জিম্মি করে রসুনভর্তি ভ্যান ডাকাতি পদ্মার পানিতে ডুবে শিশুর মৃত্যু বনলতা ট্রেন থেকে লাফ দিয়ে পালানোর সময় গাঁজাসহ গ্রেপ্তার ২ কলকাতায় ‘সাহিত্য পদক’ পেলেন কবি হাসানুজ্জামান ও নিউটন বড়াইগ্রামে নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখছেন মিনতি রায় বড়াইগ্রামে নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখছেন মিনতি রায় বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, মো. আশরাফুল ইসলাম(এমবিএ মার্কেটিং) নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাল্য বিয়ে প্রতিরোধে ও নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখছেন মিনতি রায়। বাল্য বিবাহ প্রতিরোধ ও নারী-স্বাস্থ্য বিষয়ে উঠান বৈঠক ও সেমিনারের মাধ্যমে দীর্ঘ্য ১২/১৩ বছর যাবত সচেতনামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছেন নিম্নবিত্ত পরিবারের গৃহিনী মিনতি রায়। তিনি উপজেলার বনপাড়া মৃধাপাড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী অখিল রায়ের স্ত্রী। তার ১২ বছর ৭ মাস বয়সে দরিদ্র পরিবারে বিয়ে হয়। তিনি ২ সন্তানের জননী। বাল্যকালে বিয়ে হওয়ায় যেসব অসুবিধার মুখোমুখি হয়েছেন, সেগুলো নিয়ে সচেতনামূলক উঠান বৈঠক শুরু করেন। উঠান বৈঠকে বাল্য বিয়ের কুফল, বাল্য বিয়ে বন্ধের প্রয়োজনীয়তা, বাল্য বিয়ে বন্ধের বিভিন্ন দিক তুলে ধরে সেমিনার করেন পাশের গ্রাম গুনাইহাটি, ছাতিয়ানগাছা গ্রামে। নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখছেন। সমাজের সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের অধিকার রক্ষায় তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাল্যবিবাহের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে তিনি বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন ও উঠান বৈঠক পরিচালনা করেন। এছাড়া, নারীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি এবং পিরিয়ডকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে তিনি চিকিৎসকদের সহায়তায় বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে আসছেন। তাঁর এই প্রশংসনীয় উদ্যোগের ফলে গ্রামীণ অঞ্চলের শত শত কিশোরী অকাল বিয়ের হাত থেকে রক্ষা পাচ্ছে এবং নিজেদের স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে জানতে পারছে। সংক্ষেপে বলা যায়, অনিকা রায়ের এই নিঃস্বার্থ প্রচেষ্টা সমাজে বাল্যবিবাহের হার কমাতে এবং নারী স্বাস্থ্যের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি সকল ধর্মের মানুষের কাছে বসেন ও তাদের দুঃখ-কষ্টের কথা শুনেন। ধীরে, ধীরে তাদের একত্রিত করে তিনি “আমরা স্বাধীন মহিলা সমবায় সমিতি লিঃ ” নামে একটি সংগঠন তৈরী করলেন এবং তাদের নিয়ে সমাজ থেকে কিভাবে বাল্য বিবাহ দুর করা যায় সে বিষয়ে সেমিনার করেন। এক জন কন্যা শিশু অল্প বয়সে বিয়ে দিলে তার শরীর, মন ভেঙ্গে পড়ে, পিতা-মাতা ছেড়ে নতুন বাড়িতে গিয়ে সবার সাথে খাপখাইয়ে চলতে ব্যর্থ হয়, সংসারে নেমে আসে অশান্তি। ফলে পরিবারে সৃষ্টি হয় বিভাজন, কখনো বিচ্ছেদ। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই গর্ভে আসে বাচ্চা। অপ্রাপ্ত বয়সে পড়তে হয় বিভিন্ন স্বাস্থ্য ঝুকিতে। এ বিষয়গুলো তিনি তুলে ধরেন সেমিনারে। তার পরামর্শে অনেক বাল্যবিয়ে বন্ধ হয়েছে। নারী রোগাক্রান্ত রোগীদের নিয়ে সেচ্ছায় চিকিৎসকের কাছে নিয়ে যান। এসব সেবা প্রদান করায় তিনি এলাকার মহিলাদের হয়ে উঠেছেন মমতাময়ী মা। তিনি সফল উদ্যোক্তা। সংশ্লিষ্ট বিষয়ে তাকে প্রশিক্ষণ দেওয়া হলে দক্ষ উদ্যোক্তা হয়ে উঠবেন ও সরকারী কার্যক্রমে সহায়ক হিসেবে ভূমিকা পালন করতে পারবেন।
/

‘মরার বাড়ি অট্ট হাসি যেমন মানায় না, তেমনি বিয়ে বাড়িতে উচ্চ স্বরে কান্নাও বেমানান’

মো. হারুনার রশিদ পাপ্পু : বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারনে লেখলাম। আমি জানি যারা আমাকে অপছন্দ করেন তাঁরা বিভিন্নভাবে সমালোচনা করবেন, যারা পছন্দ করেন তাঁরা বেশ বেশ করবেন, সেটা বিষয় নয়।

প্রভাষক মো. বিপ্লব হোসেন আর নেই

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. বিপ্লব হোসেন (৪১) মরণব্যাধি কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১২ এপ্রিল

থানা থেকে ছিনিয়ে নেওয়া ছাত্রদল নেতাসহ ২ জনকে আদালতে প্রেরণ

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা থানা হেফাজত থেকে ছিনিয়ে নেওয়া ছাত্রদল নেতা রুবেল উদ্দিনকে (৩২) পূনরায় আটক করে জিজ্ঞাসাবাদ শেষে আরও ১ জন আসামিসহ আদালতে পাঠিয়েছে

ছাত্রদল নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ওসিসহ ৪ জনকে পুলিশ লাইনে প্রত্যাহার, কেন্দ্রীয় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা থানা হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় লালপুর থানার ওসিসহ ৪ জনকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ তদন্ত কমিটি

থানা হেফাজত থেকে ছিনিয়ে নেওয়া ছাত্রদল নেতা রুবেল পূনরায় আটক

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা থানা হেফাজত থেকে ছিনিয়ে নেওয়া ছাত্রদল নেতা রুবেল উদ্দিনকে (৩২) পূনরায় আটক করেছে পুলিশ। এ ঘটনায় আসামি করে ৩৮ জন এজাহার

ঈশ্বরদীতে প্রাণিসম্পদের এ আই টেকনিশিয়ানদের বিক্ষোভ ও মানববন্ধন

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ ৭ দফা দাবিতে বিক্ষোভ ও মানবন্ধন করেছে বাংলাদেশ প্রাণিসম্পদের এ আই টেকনিশিয়ানরা। বুধবার (৯ এপ্রিল) দুপুরে ঈশ্বরদীতে জেলা প্রজনন কর্মকর্তার অফিসের সামনে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

ছাত্রদল নেতাকে আটকের পর থানা থেকে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে ছাত্রদল নেতা রুবেল উদ্দিনকে আটকের পর থানা থেকে ছিনিয়ে নিয়ে গেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৫) লালপুর থানায় এই ঘটনা ঘটে। তিনি উপজেলার ঈশ্বরদী

রাশিয়ার ‘এটমস্কীলস চ্যাম্পিয়নশীপ-২০২৫’ এ পুরস্কার পেল পাঁচ বাংলাদেশী

ডেক্স রিপোর্ট: সম্প্রতি রাশিয়ার ইকেতেরিনবুর্গের ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত এটমস্কিলসের দশম চ্যাম্পিয়নশীপে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন পাঁচ বাংলাদেশী পেশাদার। এবারের চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ, চীন, তুরষ্ক, মিশর, দক্ষিণ আফ্রিকা, উজবেকিস্তান, বেলারুশ, ইন্দোনেশিয়া,

ঈশ্বরদীতে চোরাই আটো বোরাক গাড়ী উদ্ধার, চুরির মূলহোতা গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ ঈশ্বরদীতে ব্যাটারী চালিত চোরাই আটো বোরাক গাড়ী উদ্ধার এবং চোরাই সিন্ডিকেটের মূলহোতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহিদ এর নের্তৃত্বে সোমবার (৭

উত্তর মেরু অভিযাত্রী শিশুদের সাথে রুশ প্রেসিডেন্টের মতবিনিময়

বিশেষ প্রতিনিধি: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি দেশটির মুরমান্সকে অবস্থিত এটমফোটের বেইজ ভিজিটে করেছেন। এসময় তিনি নর্থ সী-রুট জেনারেল এডমিনিস্ট্রেশনের মেরিন অপারেশন্স হেড কোয়ার্টার্স এবং ফেডারেল স্টেট বাজেটারি ইন্সটিটিউশন পরিদর্শন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, মো. আশরাফুল ইসলাম(এমবিএ মার্কেটিং) নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাল্য বিয়ে প্রতিরোধে ও নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখছেন মিনতি রায়। বাল্য বিবাহ প্রতিরোধ ও নারী-স্বাস্থ্য বিষয়ে উঠান বৈঠক ও সেমিনারের মাধ্যমে দীর্ঘ্য ১২/১৩ বছর যাবত সচেতনামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছেন নিম্নবিত্ত পরিবারের গৃহিনী মিনতি রায়। তিনি উপজেলার বনপাড়া মৃধাপাড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী অখিল রায়ের স্ত্রী। তার ১২ বছর ৭ মাস বয়সে দরিদ্র পরিবারে বিয়ে হয়। তিনি ২ সন্তানের জননী। বাল্যকালে বিয়ে হওয়ায় যেসব অসুবিধার মুখোমুখি হয়েছেন, সেগুলো নিয়ে সচেতনামূলক উঠান বৈঠক শুরু করেন। উঠান বৈঠকে বাল্য বিয়ের কুফল, বাল্য বিয়ে বন্ধের প্রয়োজনীয়তা, বাল্য বিয়ে বন্ধের বিভিন্ন দিক তুলে ধরে সেমিনার করেন পাশের গ্রাম গুনাইহাটি, ছাতিয়ানগাছা গ্রামে। নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখছেন। সমাজের সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের অধিকার রক্ষায় তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাল্যবিবাহের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে তিনি বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন ও উঠান বৈঠক পরিচালনা করেন। এছাড়া, নারীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি এবং পিরিয়ডকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে তিনি চিকিৎসকদের সহায়তায় বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে আসছেন। তাঁর এই প্রশংসনীয় উদ্যোগের ফলে গ্রামীণ অঞ্চলের শত শত কিশোরী অকাল বিয়ের হাত থেকে রক্ষা পাচ্ছে এবং নিজেদের স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে জানতে পারছে। সংক্ষেপে বলা যায়, অনিকা রায়ের এই নিঃস্বার্থ প্রচেষ্টা সমাজে বাল্যবিবাহের হার কমাতে এবং নারী স্বাস্থ্যের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি সকল ধর্মের মানুষের কাছে বসেন ও তাদের দুঃখ-কষ্টের কথা শুনেন। ধীরে, ধীরে তাদের একত্রিত করে তিনি “আমরা স্বাধীন মহিলা সমবায় সমিতি লিঃ ” নামে একটি সংগঠন তৈরী করলেন এবং তাদের নিয়ে সমাজ থেকে কিভাবে বাল্য বিবাহ দুর করা যায় সে বিষয়ে সেমিনার করেন। এক জন কন্যা শিশু অল্প বয়সে বিয়ে দিলে তার শরীর, মন ভেঙ্গে পড়ে, পিতা-মাতা ছেড়ে নতুন বাড়িতে গিয়ে সবার সাথে খাপখাইয়ে চলতে ব্যর্থ হয়, সংসারে নেমে আসে অশান্তি। ফলে পরিবারে সৃষ্টি হয় বিভাজন, কখনো বিচ্ছেদ। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই গর্ভে আসে বাচ্চা। অপ্রাপ্ত বয়সে পড়তে হয় বিভিন্ন স্বাস্থ্য ঝুকিতে। এ বিষয়গুলো তিনি তুলে ধরেন সেমিনারে। তার পরামর্শে অনেক বাল্যবিয়ে বন্ধ হয়েছে। নারী রোগাক্রান্ত রোগীদের নিয়ে সেচ্ছায় চিকিৎসকের কাছে নিয়ে যান। এসব সেবা প্রদান করায় তিনি এলাকার মহিলাদের হয়ে উঠেছেন মমতাময়ী মা। তিনি সফল উদ্যোক্তা। সংশ্লিষ্ট বিষয়ে তাকে প্রশিক্ষণ দেওয়া হলে দক্ষ উদ্যোক্তা হয়ে উঠবেন ও সরকারী কার্যক্রমে সহায়ক হিসেবে ভূমিকা পালন করতে পারবেন।



স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.