| |

শিরোনাম
পদ্মা নদীতে অভিযানে কারেন্ট জাল ধ্বংস প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২ ইয়াবা ও লাখ টাকাসহ দুই কারবারি গ্রেপ্তার চালককে জিম্মি করে রসুনভর্তি ভ্যান ডাকাতি পদ্মার পানিতে ডুবে শিশুর মৃত্যু বনলতা ট্রেন থেকে লাফ দিয়ে পালানোর সময় গাঁজাসহ গ্রেপ্তার ২ কলকাতায় ‘সাহিত্য পদক’ পেলেন কবি হাসানুজ্জামান ও নিউটন বড়াইগ্রামে নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখছেন মিনতি রায় বড়াইগ্রামে নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখছেন মিনতি রায় বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, মো. আশরাফুল ইসলাম(এমবিএ মার্কেটিং) নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাল্য বিয়ে প্রতিরোধে ও নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখছেন মিনতি রায়। বাল্য বিবাহ প্রতিরোধ ও নারী-স্বাস্থ্য বিষয়ে উঠান বৈঠক ও সেমিনারের মাধ্যমে দীর্ঘ্য ১২/১৩ বছর যাবত সচেতনামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছেন নিম্নবিত্ত পরিবারের গৃহিনী মিনতি রায়। তিনি উপজেলার বনপাড়া মৃধাপাড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী অখিল রায়ের স্ত্রী। তার ১২ বছর ৭ মাস বয়সে দরিদ্র পরিবারে বিয়ে হয়। তিনি ২ সন্তানের জননী। বাল্যকালে বিয়ে হওয়ায় যেসব অসুবিধার মুখোমুখি হয়েছেন, সেগুলো নিয়ে সচেতনামূলক উঠান বৈঠক শুরু করেন। উঠান বৈঠকে বাল্য বিয়ের কুফল, বাল্য বিয়ে বন্ধের প্রয়োজনীয়তা, বাল্য বিয়ে বন্ধের বিভিন্ন দিক তুলে ধরে সেমিনার করেন পাশের গ্রাম গুনাইহাটি, ছাতিয়ানগাছা গ্রামে। নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখছেন। সমাজের সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের অধিকার রক্ষায় তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাল্যবিবাহের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে তিনি বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন ও উঠান বৈঠক পরিচালনা করেন। এছাড়া, নারীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি এবং পিরিয়ডকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে তিনি চিকিৎসকদের সহায়তায় বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে আসছেন। তাঁর এই প্রশংসনীয় উদ্যোগের ফলে গ্রামীণ অঞ্চলের শত শত কিশোরী অকাল বিয়ের হাত থেকে রক্ষা পাচ্ছে এবং নিজেদের স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে জানতে পারছে। সংক্ষেপে বলা যায়, অনিকা রায়ের এই নিঃস্বার্থ প্রচেষ্টা সমাজে বাল্যবিবাহের হার কমাতে এবং নারী স্বাস্থ্যের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি সকল ধর্মের মানুষের কাছে বসেন ও তাদের দুঃখ-কষ্টের কথা শুনেন। ধীরে, ধীরে তাদের একত্রিত করে তিনি “আমরা স্বাধীন মহিলা সমবায় সমিতি লিঃ ” নামে একটি সংগঠন তৈরী করলেন এবং তাদের নিয়ে সমাজ থেকে কিভাবে বাল্য বিবাহ দুর করা যায় সে বিষয়ে সেমিনার করেন। এক জন কন্যা শিশু অল্প বয়সে বিয়ে দিলে তার শরীর, মন ভেঙ্গে পড়ে, পিতা-মাতা ছেড়ে নতুন বাড়িতে গিয়ে সবার সাথে খাপখাইয়ে চলতে ব্যর্থ হয়, সংসারে নেমে আসে অশান্তি। ফলে পরিবারে সৃষ্টি হয় বিভাজন, কখনো বিচ্ছেদ। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই গর্ভে আসে বাচ্চা। অপ্রাপ্ত বয়সে পড়তে হয় বিভিন্ন স্বাস্থ্য ঝুকিতে। এ বিষয়গুলো তিনি তুলে ধরেন সেমিনারে। তার পরামর্শে অনেক বাল্যবিয়ে বন্ধ হয়েছে। নারী রোগাক্রান্ত রোগীদের নিয়ে সেচ্ছায় চিকিৎসকের কাছে নিয়ে যান। এসব সেবা প্রদান করায় তিনি এলাকার মহিলাদের হয়ে উঠেছেন মমতাময়ী মা। তিনি সফল উদ্যোক্তা। সংশ্লিষ্ট বিষয়ে তাকে প্রশিক্ষণ দেওয়া হলে দক্ষ উদ্যোক্তা হয়ে উঠবেন ও সরকারী কার্যক্রমে সহায়ক হিসেবে ভূমিকা পালন করতে পারবেন।
/

লালপুরে মাটিবাহী ট্রাক পাওয়ার ট্রলি ও ভুটভুটির ত্রিমুখী সংঘর্ষে আহত ২১

নিজস্ব প্রতিবেদক।। নাটোরের লালপুরে লাইসেন্স বিহীন ৩ যানবাহন  ট্রাক, পাওয়ারট্রলি ও নছিমনের (ইঞ্জিঞ্চালিত ভুটভুটি)  ত্রিমুখী  সংঘর্ষে ২১ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভোর ৬ টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের

চতুর্থ প্রজন্মের পরমাণু বিদ্যুৎ কমপ্লেক্স বাস্তবায়ন করছে রসাটম

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ রাশিয়ার টমস্ অঞ্চলে নির্মিত হচ্ছে চতুর্থ প্রজন্মের একটি পরীক্ষামূলক পরমাণু বিদ্যুৎ কমপ্লেক্স। রসাটমের পরমাণু জ্বালানী বিভাগের অন্তর্ভুক্ত সাইবেরিয়া কেমিক্যাল কম্বাইনের সাইটে ‘পাইলট ডেমন্সট্রেশন এনার্জী কমপ্লেক্স’ (PDEC) বাস্তবায়নের

মৌসুমী চাহিদা পূরণে কলম্বোয় এমিরেটসের অতিরিক্ত ফ্লাইট

বিশেষ প্রতিনিধি: এমিরেটস এয়ারলাইন ২ জানুয়ারী ২০২৫ থেকে দুবাই-কলম্বো রুটে অতিরিক্ত একটি সিডিউল ফ্লাইট পরিচালনা করবে। চলতি মৌসুমে শ্রীলংকায় আগমনকারী পর্যটকদের চাপ সামলাতে অতিরিক্ত এই ফ্লাইটটি সহায়ক হবে। এই ফ্লাইট

২০২৫ সালে পারমাণবিক বিদ্যুতে বাংলাদেশের স্বপ্ন পূরণের প্রত্যাশা রসাটমের

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ রসাটমের সহায়তায় বাস্তবায়নাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য সফল ছিল বিদায়ী ২০২৪ । প্রকল্পের প্রথম ইউনিটের নির্মাণ ও স্থাপনের কাজ ইতোমধ্যেই শতভাগ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে স্টার্টআপের

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে লালপুর উপজেলা বিএনপির প্রেস বিজ্ঞপ্তি 

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পুর বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে অপপ্রচার চালানোর অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে

গণমাধ্যমে প্রচারিত সংবাদ প্রসংগে রসাটমের বিবৃতি

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অনৈতিক আর্থিক লেনদেন সংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত বা প্রচারিত উস্কানিমূলক সংবাদ প্রত্যাখ্যান করছে বিদ্যুৎকেন্দ্র নির্মাণকারী রুশ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পরমাণু শক্তি কর্পোরেশন (রসাটম)। মঙ্গলবার (২৪

লক্ষাধিক মানুষের বিদ্যুৎ চাহিদা পূরণে সক্ষম ছোট ভাসমান পরমাণু বিদ্যুৎকেন্দ্র

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ বর্তমান বিশ্বে একমাত্র ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি রসাটমের মালিকানাধীন। ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্রটি লক্ষাধিক জনসংখ্যার একটি নগরীর বিদ্যুৎ চাহিদা পূরণে সক্ষম। একাডেমিক লামানোসভ নামের এই ভাসমান বিদ্যুৎকেন্দ্রটি

ঈশ্বরদীতে লেবু চাষ করে কোটিপতি হওয়ার স্বপ্ন

স্বপন কুমার কুন্ডু : ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের মানিকনগর গ্রামের ইমান সরদারের পুত্র জাতীয় পদকপ্রাপ্ত কৃষক শাহিনুজ্জামান শাহিন লেবু চাষ করে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন। দশ বিঘা জমিতে চায়না থ্রি জাতের

এমিরেটস ফ্লাইট ট্রেনিং একাডেমীতে গ্রাজুয়েট প্রাপ্ত হলেন ৮৫জন পাইলট

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ দুবাইয়ের এমিরেটস ফ্লাইট ট্রেনিং একাডেমীর পঞ্চম গ্রাজুয়েশন অনুষ্ঠানে ৮৫জন ক্যাডেটকে সম্প্রতি গ্রাজুয়েশন প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে এবারের ব্যাচে সর্বোচ্চ সংখ্যক পাইলট গ্রাজুয়েশন প্রাপ্ত হলেন। গ্রাজুয়েটপ্রাপ্ত

চলে গেলেন উপদেষ্টা এ এফ হাসান আরিফ

নিজস্ব প্রতিবেদক।। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান চলে গেলেন না ফেরার দেশে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) । আজ শুক্রবার (২০

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, মো. আশরাফুল ইসলাম(এমবিএ মার্কেটিং) নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাল্য বিয়ে প্রতিরোধে ও নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখছেন মিনতি রায়। বাল্য বিবাহ প্রতিরোধ ও নারী-স্বাস্থ্য বিষয়ে উঠান বৈঠক ও সেমিনারের মাধ্যমে দীর্ঘ্য ১২/১৩ বছর যাবত সচেতনামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছেন নিম্নবিত্ত পরিবারের গৃহিনী মিনতি রায়। তিনি উপজেলার বনপাড়া মৃধাপাড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী অখিল রায়ের স্ত্রী। তার ১২ বছর ৭ মাস বয়সে দরিদ্র পরিবারে বিয়ে হয়। তিনি ২ সন্তানের জননী। বাল্যকালে বিয়ে হওয়ায় যেসব অসুবিধার মুখোমুখি হয়েছেন, সেগুলো নিয়ে সচেতনামূলক উঠান বৈঠক শুরু করেন। উঠান বৈঠকে বাল্য বিয়ের কুফল, বাল্য বিয়ে বন্ধের প্রয়োজনীয়তা, বাল্য বিয়ে বন্ধের বিভিন্ন দিক তুলে ধরে সেমিনার করেন পাশের গ্রাম গুনাইহাটি, ছাতিয়ানগাছা গ্রামে। নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখছেন। সমাজের সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের অধিকার রক্ষায় তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাল্যবিবাহের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে তিনি বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন ও উঠান বৈঠক পরিচালনা করেন। এছাড়া, নারীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি এবং পিরিয়ডকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে তিনি চিকিৎসকদের সহায়তায় বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে আসছেন। তাঁর এই প্রশংসনীয় উদ্যোগের ফলে গ্রামীণ অঞ্চলের শত শত কিশোরী অকাল বিয়ের হাত থেকে রক্ষা পাচ্ছে এবং নিজেদের স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে জানতে পারছে। সংক্ষেপে বলা যায়, অনিকা রায়ের এই নিঃস্বার্থ প্রচেষ্টা সমাজে বাল্যবিবাহের হার কমাতে এবং নারী স্বাস্থ্যের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি সকল ধর্মের মানুষের কাছে বসেন ও তাদের দুঃখ-কষ্টের কথা শুনেন। ধীরে, ধীরে তাদের একত্রিত করে তিনি “আমরা স্বাধীন মহিলা সমবায় সমিতি লিঃ ” নামে একটি সংগঠন তৈরী করলেন এবং তাদের নিয়ে সমাজ থেকে কিভাবে বাল্য বিবাহ দুর করা যায় সে বিষয়ে সেমিনার করেন। এক জন কন্যা শিশু অল্প বয়সে বিয়ে দিলে তার শরীর, মন ভেঙ্গে পড়ে, পিতা-মাতা ছেড়ে নতুন বাড়িতে গিয়ে সবার সাথে খাপখাইয়ে চলতে ব্যর্থ হয়, সংসারে নেমে আসে অশান্তি। ফলে পরিবারে সৃষ্টি হয় বিভাজন, কখনো বিচ্ছেদ। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই গর্ভে আসে বাচ্চা। অপ্রাপ্ত বয়সে পড়তে হয় বিভিন্ন স্বাস্থ্য ঝুকিতে। এ বিষয়গুলো তিনি তুলে ধরেন সেমিনারে। তার পরামর্শে অনেক বাল্যবিয়ে বন্ধ হয়েছে। নারী রোগাক্রান্ত রোগীদের নিয়ে সেচ্ছায় চিকিৎসকের কাছে নিয়ে যান। এসব সেবা প্রদান করায় তিনি এলাকার মহিলাদের হয়ে উঠেছেন মমতাময়ী মা। তিনি সফল উদ্যোক্তা। সংশ্লিষ্ট বিষয়ে তাকে প্রশিক্ষণ দেওয়া হলে দক্ষ উদ্যোক্তা হয়ে উঠবেন ও সরকারী কার্যক্রমে সহায়ক হিসেবে ভূমিকা পালন করতে পারবেন।



স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.