| |

শিরোনাম
পদ্মা নদীতে অভিযানে কারেন্ট জাল ধ্বংস প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২ ইয়াবা ও লাখ টাকাসহ দুই কারবারি গ্রেপ্তার চালককে জিম্মি করে রসুনভর্তি ভ্যান ডাকাতি পদ্মার পানিতে ডুবে শিশুর মৃত্যু বনলতা ট্রেন থেকে লাফ দিয়ে পালানোর সময় গাঁজাসহ গ্রেপ্তার ২ কলকাতায় ‘সাহিত্য পদক’ পেলেন কবি হাসানুজ্জামান ও নিউটন বড়াইগ্রামে নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখছেন মিনতি রায় বড়াইগ্রামে নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখছেন মিনতি রায় বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, মো. আশরাফুল ইসলাম(এমবিএ মার্কেটিং) নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাল্য বিয়ে প্রতিরোধে ও নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখছেন মিনতি রায়। বাল্য বিবাহ প্রতিরোধ ও নারী-স্বাস্থ্য বিষয়ে উঠান বৈঠক ও সেমিনারের মাধ্যমে দীর্ঘ্য ১২/১৩ বছর যাবত সচেতনামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছেন নিম্নবিত্ত পরিবারের গৃহিনী মিনতি রায়। তিনি উপজেলার বনপাড়া মৃধাপাড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী অখিল রায়ের স্ত্রী। তার ১২ বছর ৭ মাস বয়সে দরিদ্র পরিবারে বিয়ে হয়। তিনি ২ সন্তানের জননী। বাল্যকালে বিয়ে হওয়ায় যেসব অসুবিধার মুখোমুখি হয়েছেন, সেগুলো নিয়ে সচেতনামূলক উঠান বৈঠক শুরু করেন। উঠান বৈঠকে বাল্য বিয়ের কুফল, বাল্য বিয়ে বন্ধের প্রয়োজনীয়তা, বাল্য বিয়ে বন্ধের বিভিন্ন দিক তুলে ধরে সেমিনার করেন পাশের গ্রাম গুনাইহাটি, ছাতিয়ানগাছা গ্রামে। নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখছেন। সমাজের সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের অধিকার রক্ষায় তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাল্যবিবাহের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে তিনি বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন ও উঠান বৈঠক পরিচালনা করেন। এছাড়া, নারীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি এবং পিরিয়ডকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে তিনি চিকিৎসকদের সহায়তায় বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে আসছেন। তাঁর এই প্রশংসনীয় উদ্যোগের ফলে গ্রামীণ অঞ্চলের শত শত কিশোরী অকাল বিয়ের হাত থেকে রক্ষা পাচ্ছে এবং নিজেদের স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে জানতে পারছে। সংক্ষেপে বলা যায়, অনিকা রায়ের এই নিঃস্বার্থ প্রচেষ্টা সমাজে বাল্যবিবাহের হার কমাতে এবং নারী স্বাস্থ্যের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি সকল ধর্মের মানুষের কাছে বসেন ও তাদের দুঃখ-কষ্টের কথা শুনেন। ধীরে, ধীরে তাদের একত্রিত করে তিনি “আমরা স্বাধীন মহিলা সমবায় সমিতি লিঃ ” নামে একটি সংগঠন তৈরী করলেন এবং তাদের নিয়ে সমাজ থেকে কিভাবে বাল্য বিবাহ দুর করা যায় সে বিষয়ে সেমিনার করেন। এক জন কন্যা শিশু অল্প বয়সে বিয়ে দিলে তার শরীর, মন ভেঙ্গে পড়ে, পিতা-মাতা ছেড়ে নতুন বাড়িতে গিয়ে সবার সাথে খাপখাইয়ে চলতে ব্যর্থ হয়, সংসারে নেমে আসে অশান্তি। ফলে পরিবারে সৃষ্টি হয় বিভাজন, কখনো বিচ্ছেদ। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই গর্ভে আসে বাচ্চা। অপ্রাপ্ত বয়সে পড়তে হয় বিভিন্ন স্বাস্থ্য ঝুকিতে। এ বিষয়গুলো তিনি তুলে ধরেন সেমিনারে। তার পরামর্শে অনেক বাল্যবিয়ে বন্ধ হয়েছে। নারী রোগাক্রান্ত রোগীদের নিয়ে সেচ্ছায় চিকিৎসকের কাছে নিয়ে যান। এসব সেবা প্রদান করায় তিনি এলাকার মহিলাদের হয়ে উঠেছেন মমতাময়ী মা। তিনি সফল উদ্যোক্তা। সংশ্লিষ্ট বিষয়ে তাকে প্রশিক্ষণ দেওয়া হলে দক্ষ উদ্যোক্তা হয়ে উঠবেন ও সরকারী কার্যক্রমে সহায়ক হিসেবে ভূমিকা পালন করতে পারবেন।
/

লালপুরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া ও বিনোদনমূলক উৎসব অনুষ্ঠিত হয়েছে

সোমবার (১৮ ডিসেম্বর ২০২৪) উপজেলার একমাত্র বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের নিজস্ব মাঠে ব্যতিক্রমধর্মী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত

২৯ বছর পর শিক্ষকের টিউশনির টাকা পরিশোধ করলেন ছাত্রী

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি দীর্ঘ ২৯ বছর পর শিক্ষকের টিউশনির টাকা পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন এক ছাত্রী। রোববার (১৭ নভেম্বর ২০২৪) বিকালে এমন ঘটনাটি ঘটেছে নাটোরের বাগাতিপাড়ায়। তবে শিক্ষক-ছাত্রী দুজনেই

সাস্টিয়ান নরসিংদী’র মিলন মেলা

সায়েদ আব্দুল্লাহ যীশু : সম্প্রতি (৮ নভেম্বর ২০২৪, শুক্রবার) নরসিংদীর ড্রিম হলিডে পার্কে অনুষ্ঠিত হয়ে গেল সাস্টিয়ান নরসিংদী’র মিলন মেলা। আবৃত্তি, গান, আড্ডা, রেফেল ড্র অনুষ্ঠানসহ নানা আয়োজনে দিনটিকে নিজেদের

চিন্তার অতি রকমফের নিত্যসংকট ও জনদূরত্ব বাড়াচ্ছে

-প্রফেসর ড. মো: ফখরুল ইসলাম। অন্তবর্তী সরকারের একশ’দিন পুর্তি হয়ে গেল। দেশের বাইরে বর্তমান সরকারের ইমেজ কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন নামকরা পত্রিকায় খবর বের হতে দেখা যায়। একটি

শিক্ষকতা জীবন থেকে অবসরে গেলেন অধ্যক্ষ মো. হযরত আলী

নাটোর প্রতিনিধি : শিক্ষকতা জীবনের ৩৪ বছরে কখনোই হযরত আলী বাড়ি থেকে সকাল ৯টার পরে বিদ্যালয়ের উদ্দেশে রওনা হননি। তবে বুধবারের (১৩ নভেম্বর ২০২৪) সকালটা ছিল ভিন্ন রকম। প্রিয় সহকর্মী

নর্থ বেঙ্গল সুগার মিলের ৯২তম আখ মাড়াই শুরু

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের ৯২তম আখ মাড়াই (২০২৪-২০২৫) মৌসুম শুরু হয়েছে। প্রধান অতিথি শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান কেইন কেরিয়ারে আখ ফেলে মাড়াইয়ের উদ্বোধন

এমিরেটসের ফ্লাইটে নিউ ইয়র্কে এলো এনবিএ কাপ ট্রফি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: এমিরেটস এয়ারলাইনের বিশেষ একটি ফ্লাইটে গতকাল ১২ নভেম্বর দুবাই থেকে নিউ ইয়র্কে পৌছেছে এনবিএ কাপ ট্রফি। একই দিনে যাত্রা শুরু করেছে এমিরেটস এনবিএ কাপ ২০২৪। বিশ্বের অত্যন্ত

মার্কিন রাষ্ট্রপতি পদে নারী নেতৃত্ব কি অধরাই থেকে যাবে?

-প্রফেসর ড. মো: ফখরুল ইসলাম। মার্কিন যুক্তরাষ্ট্রের ২৪৮ বছরের ইতিহাসে কখনও কোনো নারী প্রেসিডেন্ট ছিলেন না। তবে কয়েকজন নারী প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছেন। ২০১৬ সালে হিলারি ক্লিনটন ডেমোক্র্যাটিক পার্টির মনোনীত

জাগরনী স্পোর্টিং ক্লাবের ৩০ বছরে পদার্পণ

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার (২৫ অক্টোবর ২০২৪) জাগরনী স্পোর্টিং ক্লাবের ৩০ বছরে পদার্পণ উপলক্ষে সরদার স্পোর্টস, ঈশ্বরদী বনাম জাগরনী স্পোর্টিং ক্লাব, লালপুরের মধ্যকার টি-২০ খেলায় জাগরনী স্পোর্টিং ক্লাব ৮ উইকেটে

গ্লোবাল এটমিক কুইজ জিতে রাশিয়া ভ্রমণের সুযোগ

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা: রবিবার (১০ নভেম্বর) বিশ্ব বিজ্ঞান দিবস উদযাপন উপলক্ষ্যে রাশিয়ার রাস্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রসাটম অনলাইনে একটি বৈশ্বিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। এর মূল লক্ষ্য হলো তরুণ প্রজন্মের

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, মো. আশরাফুল ইসলাম(এমবিএ মার্কেটিং) নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাল্য বিয়ে প্রতিরোধে ও নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখছেন মিনতি রায়। বাল্য বিবাহ প্রতিরোধ ও নারী-স্বাস্থ্য বিষয়ে উঠান বৈঠক ও সেমিনারের মাধ্যমে দীর্ঘ্য ১২/১৩ বছর যাবত সচেতনামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছেন নিম্নবিত্ত পরিবারের গৃহিনী মিনতি রায়। তিনি উপজেলার বনপাড়া মৃধাপাড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী অখিল রায়ের স্ত্রী। তার ১২ বছর ৭ মাস বয়সে দরিদ্র পরিবারে বিয়ে হয়। তিনি ২ সন্তানের জননী। বাল্যকালে বিয়ে হওয়ায় যেসব অসুবিধার মুখোমুখি হয়েছেন, সেগুলো নিয়ে সচেতনামূলক উঠান বৈঠক শুরু করেন। উঠান বৈঠকে বাল্য বিয়ের কুফল, বাল্য বিয়ে বন্ধের প্রয়োজনীয়তা, বাল্য বিয়ে বন্ধের বিভিন্ন দিক তুলে ধরে সেমিনার করেন পাশের গ্রাম গুনাইহাটি, ছাতিয়ানগাছা গ্রামে। নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখছেন। সমাজের সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের অধিকার রক্ষায় তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাল্যবিবাহের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে তিনি বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন ও উঠান বৈঠক পরিচালনা করেন। এছাড়া, নারীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি এবং পিরিয়ডকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে তিনি চিকিৎসকদের সহায়তায় বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে আসছেন। তাঁর এই প্রশংসনীয় উদ্যোগের ফলে গ্রামীণ অঞ্চলের শত শত কিশোরী অকাল বিয়ের হাত থেকে রক্ষা পাচ্ছে এবং নিজেদের স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে জানতে পারছে। সংক্ষেপে বলা যায়, অনিকা রায়ের এই নিঃস্বার্থ প্রচেষ্টা সমাজে বাল্যবিবাহের হার কমাতে এবং নারী স্বাস্থ্যের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি সকল ধর্মের মানুষের কাছে বসেন ও তাদের দুঃখ-কষ্টের কথা শুনেন। ধীরে, ধীরে তাদের একত্রিত করে তিনি “আমরা স্বাধীন মহিলা সমবায় সমিতি লিঃ ” নামে একটি সংগঠন তৈরী করলেন এবং তাদের নিয়ে সমাজ থেকে কিভাবে বাল্য বিবাহ দুর করা যায় সে বিষয়ে সেমিনার করেন। এক জন কন্যা শিশু অল্প বয়সে বিয়ে দিলে তার শরীর, মন ভেঙ্গে পড়ে, পিতা-মাতা ছেড়ে নতুন বাড়িতে গিয়ে সবার সাথে খাপখাইয়ে চলতে ব্যর্থ হয়, সংসারে নেমে আসে অশান্তি। ফলে পরিবারে সৃষ্টি হয় বিভাজন, কখনো বিচ্ছেদ। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই গর্ভে আসে বাচ্চা। অপ্রাপ্ত বয়সে পড়তে হয় বিভিন্ন স্বাস্থ্য ঝুকিতে। এ বিষয়গুলো তিনি তুলে ধরেন সেমিনারে। তার পরামর্শে অনেক বাল্যবিয়ে বন্ধ হয়েছে। নারী রোগাক্রান্ত রোগীদের নিয়ে সেচ্ছায় চিকিৎসকের কাছে নিয়ে যান। এসব সেবা প্রদান করায় তিনি এলাকার মহিলাদের হয়ে উঠেছেন মমতাময়ী মা। তিনি সফল উদ্যোক্তা। সংশ্লিষ্ট বিষয়ে তাকে প্রশিক্ষণ দেওয়া হলে দক্ষ উদ্যোক্তা হয়ে উঠবেন ও সরকারী কার্যক্রমে সহায়ক হিসেবে ভূমিকা পালন করতে পারবেন।



স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.