বুধবার | ৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

নাটোরের ৪টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ৩২ প্রার্থী

নাটোর প্রতিনিধি :
নাটোরের ৪টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩২ জন প্রার্থী।
সোমবার (১৮ ডিসেম্বর ২০২৩) এ সব প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেছেন নাটোর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৯ জন:
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম বকুল (নৌকা); আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ (ঈগল); আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য লে. কর্নল (অব.) মো. রমজান আলী সরকার (কাঁচি); আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজল রায় (ঢেঁকি); জাতীয় পার্টির ব্যারিস্টার মো. আশিক হোসেন (লাঙ্গল); বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নাটোর জেলা শাখার সভাপতি, উত্তরবঙ্গ আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল (হাতুরি); জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের (ইনু) ইঞ্জিনিয়ার মো. মোয়াজ্জেম হোসেন (মশাল); বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মো. লিয়াকত আলী (একতারা) ও জাসদ স্বতন্ত্র মো. জামাল উদ্দিন ফারুক (ট্রাক) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
৫৯ নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫ জন:
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দশম (২০১৪) ও একাদশ (২০১৮) সালে নির্বাচিত সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম শিমুল (নৌকা); আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহাদ আলী সরকার (ট্রাক); নাটোর জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মো. নুরন্নবী মৃধা (লাঙ্গল); বাংলাদেশ কংগ্রেস পার্টির মোহাম্মদ বজলুর রশিদ (ডাব); ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মো. শরিফুল ইসলাম (মশাল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
৬০ নাটোর-৩ (সিংড়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৯ জন:
আওয়ামী লীগ মনোনীত বিগত ৩ বারের (১৫ বছর) নির্বাচিত বর্তমান সংসদ সদস্য, নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এ্যাড. জুনাইদ আহমদে পলক (নৌকা); আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য ও সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক (ঈগল); জাতীয় পার্টির মো. আনিছুর রহমান (লাঙ্গল); সাবেক উপজেলা চেয়ারম্যান বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মো. মিজানুর রহমান মিজান (হাতুরি); বিকল্পধারা বাংলাদেশের মো. আনোয়ার হোসেন (কুলা); তৃণমূল বিএনপির মো. আবুল কালাম আজাদ (সোনালী আঁশ); বাংলাদেশ কংগ্রেসের মো. আমিরুল ইসলাম (ডাব); তরিকত ফেডারেশনের (বিটিএফ) মো. আলতাফ হোসেন (ফুলের মালা) ও স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল্লাহ আল মামুন (ট্রাক) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
৬১ নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৯ জন:
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী (নৌকা); আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী প্রয়াত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের ছেলে নাটোর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন (ট্রাক); জাতীয় পার্টির মো. আলাউদ্দিন মৃধা (লাঙ্গল); তৃণমূল বিএনপির মো. আব্দুল খালেক সরকার (সোনালী আঁশ); জাতীয় পার্টির-জেপি এস এম সেলিম রেজা (বাইসাইকেল); বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) গাজী আবু সায়েম রতন (নোঙ্গর); বাংলাদেশ কংগ্রেসের শান্তি রিবারু (ডাব);
আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম (ঈগল) ও স্বতন্ত্র প্রার্থী সুজন আহমেদ (দোলনা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.