| |

শিরোনাম
বড়াইগ্রামে শিক্ষকদের সঙ্গে সংসদ সদস্যের শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা বড়াইগ্রামে রঙবিলাস আখচাষে কৃষিতে উন্মোচিত হয়েছে নবদিগন্ত মিথ্যা যখন দেখতে সত্যের মতো হবে অজ্ঞান পার্টির ডাবের ফাঁদে দেড় লক্ষাধিক টাকা লুট, গ্রেপ্তার ২ সড়কে থেমে গেল হাফেজ আব্দুল্লাহর জীবনের পথ চলা জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর- এসপি শরীফুল হক লালপুরে পদ্মার চরে আধুনিক ‘ট্রে’ পদ্ধতিতে সবজির চারা উৎপাদন কেমিক্যাল ও শিল্পখাতে স্বনির্ভরতার অঙ্গীকার নিয়ে রেডমিন হরাইজন-২০২৬ নাটোরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু আমরা একটি সুন্দর লালপুর গড়ে তুলব- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

বড়াইগ্রামে শিক্ষকদের সঙ্গে সংসদ সদস্যের শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি | মো. আশরাফুল ইসলাম।।

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলার মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান—স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল আজিজ। উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. মুনিরুজ্জামান ও শিক্ষিকা সিমা প্রামাণিক।

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রোস্তম আলী হেলালী, বনপাড়া তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মো. মাহাবুবুর রহমান, নাটোর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা এবং অ্যাডভোকেট আব্দুল কাদের।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অধ্যক্ষ আলহাজ আকমল হোসেন, প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, মোস্তফা জামান কিবরিয়া, মো. রেজাউল করিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিনিধিরা।

মতবিনিময় সভায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের পাঠদান, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। শিক্ষকরা তাদের বিভিন্ন অভিজ্ঞতা, সমস্যা ও প্রস্তাব তুলে ধরেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.