মঙ্গলবার | ২১ এপ্রিল, ২০২৬ | ৮ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন নাটোরের সানজিদা ইসলাম তুলি ও আন্না মিনজ ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে লালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন লালপুরে সক্রিয় সাইবার প্রতারণা চক্রের ৫ সদস্য আটক, কারাগারে প্রেরণ জীবিত থাকতেই অবসর ও কল্যাণ তহবিলের টাকা চাইলেন প্রধান শিক্ষক নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন, ডাকাতদলের ১৩ সদস্যকে গ্রেপ্তার গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা

নাটোর-৩ সিংড়া আসনে ১১ জনের বিরুদ্ধে মামলা

নাটোর প্রতিনিধি :
নাটোর-৩ সিংড়া আসনে স্বতন্ত্র প্রার্থী (ঈগল) শফিকুল ইসলামের কর্মীদের ওপর হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর ২০২৩) স্বতন্ত্র প্রার্থীর কর্মী সাবেক ছাত্রলীগ নেতা তাজুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।
মামলায় অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। মামলার সব আসামি নৌকা মনোনীত প্রার্থী প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কর্মী-সমর্থক বলে জানা গেছে।
এদিকে বেলা ১১টায় এ মামলার এজাহারনামীয় আসামি ইন্দ্রাসুন গ্রামের মাহাবুর ও হানিফ নামের দুজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাহাবুর ইটালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হানিফ একই ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক এবং নৌকার কর্মী বলে জানা গেছে।
সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে একটি মামলা হয়েছে। সেই মামলায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তবে নৌকার পক্ষে কোনো মামলা হয়নি।
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যার পর উপজেলার ইটালী ইউনিয়নের সাতপুকুরিয়া বাজার ব্রিজের উপর দ্বাদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামের (ঈগল প্রতীক) প্রচারণায় হামলা করে নৌকা প্রতীকের প্রার্থী জুনাইদ আহমেদ পলকের কর্মী ও সমর্থকরা। ভাংচুর করা হয় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের চারটি মোটরসাইকেল। হামলায় আহত হন স্বতন্ত্র প্রার্থীর ৮ জন কর্মী-সমর্থক।
এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান আরিফুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাদের (নৌকা) কোনো কর্মী আহতের খবর জানাতে পারেননি। অবশেষে রাতে আবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে নৌকার কর্মী আব্দুল্লাহ হেল কাফি আহত হয়ে নাটোর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন বলে দাবি করেন চেয়ারম্যান আরিফ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.