বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

নাটোর-১ আসনে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ

নাটোর প্রতিনিধি :
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে নৌকার প্রার্থী সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী এ্যাড. আবুল কালাম আজাদ।
মঙ্গলবার (২০ ডিসেম্বর ২০২৩) দুপুরে এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ ডিসেম্বর বিকালে লালপুর-গোপালপুর সড়কে শতাধিক মোটরসাইকেল ও ২০/২৫ টি অটোভ্যান নিয়ে রাস্তা বন্ধ করে মোটরসাইকেল শোডাউন করেন নৌকা প্রতীকের সমর্থকরা। এছাড়া আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বকুল ১০টি ইউনিয়নে ১০টি মাইক ব্যবহার করছেন বলে অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ।
এবিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আখতার বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.