শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

লালপুরে বড়দিন উদযাপনে প্রস্তুতি

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে খ্রিস্টধর্মাবলম্বীরা যথাযথ ধর্মীয় আচার, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্যদিয়ে সোমবার (২৫ ডিসেম্বর ২০২৩) বড়দিন পালন করবেন।
সারা বিশ্বে উদযাপিত হচ্ছে শুভ বড়দিন। খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট এ দিনে বেথেলহেমে জন্মগ্রহণ করেছিলেন। খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে প্রভু যিশুর এ ধরায় আগমন ঘটেছিল।
রোববার (২৪ ডিসেম্বর ২০২৩) নওদাপাড়া ক্যাথলিক গির্জার ফাদার জোসেফ মিস্ত্রি বলেন, উপজেলার চারটি গির্জায় আড়াই শতাধিক খ্রিস্টান ধর্মাবলম্বী সুষ্ঠুভাবে উৎসব উদযাপন করবেন। ইতিমধ্যে বড়দিন উদযাপনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
উপজেলার ডহরশৈলা জপমালার রানী মারিয়ার গির্জা, পুরাতন ঈশ্বরদী ব্যাপটিস্ট গির্জা, সালামপুর যোত্রামানাথ নেহে গির্জা ও নওদাপাড়া ক্যাথলিক গির্জা এলাকার খ্রিস্টান ধর্মাবলম্বীরা নানা কর্মসূচির মাধ্যমে উৎসব পালন করেন। বিভিন্ন গির্জায় ধর্মীয় আচার, আনন্দ-উৎসব, ধর্মীয় সংগীত ও প্রার্থনার মধ্যদিয়ে নানা আয়োজনে উদযাপন করবেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, কঠোর নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সুষ্ঠুভাবে বড়দিন পালনের সব প্রস্তুতি রয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.