বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

নতুন আঙ্গিকে সাপ্তাহিক দীপ্ত কণ্ঠ

নাটোর প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রামে সাপ্তাহিক দীপ্ত কণ্ঠ পত্রিকা নতুন করে পথ চলা শুরু করেছে।
রোববার (২৪ ডিসেম্বর ২০২৩) বনপাড়া পৌরসভার মেয়রের বাসভবনে পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। দীর্ঘ ২৬ বছর পথ চলা মাঝখানে অনেক দিন বন্ধ ছিল।
পত্রিকার সম্পাদক বনপাড়া পৌরসভার মেয়র অধ্যাপক কে এম জাকির হোসেনের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা সম্পাদক ও বড়াইগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম মৃধার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনার্স সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক মোল্লা, বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় ও নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি মো. ওয়াছেক আলী সোনার, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল কুদ্দুস মিয়াজি, সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, প্রয়াত সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের ছেলে সংসদ সদস্য পদপ্রার্থী আসিব আব্দুল্লাহ বিন কুদ্দুস, বড়াইগ্রাম উপজেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, যুগ্ম সাধারণ সম্পাদক সুরুজ আলীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক।
সম্পাদক কে এম জাকির হোসেন বলেন, এই পত্রিকা আমার একার নয়। আপনারা সহয়তা করলে সপ্তাহিক থেকে দৈনিক হিসেবে সারা বাংলাদেশ ছড়িয়ে দেব।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.