বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

নাটোরে-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারপিট

নাটোর প্রতিনিধি
নাটোর-৪ আসনে (বড়াইগ্রাম-গুরুদাসপুর) স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের কর্মীকে পিটিয়েছেন গুরুদাসপুর পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা।
সোমবার (২৫ ডিসেম্বর ২০২৩) বিকেলে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারের মুরগি পট্টিতে এ ঘটনা ঘটে। তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত কর্মী গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া এলাকার নাসির মোল্লার ছেলে নহর মোল্লা (৩০)।
নহর মোল্লা বলেন, আমি নির্বাচনে ট্রাক প্রতীকের কর্মী হিসেবে কাজ করছি। বিকেলে মুরগীপট্টীতে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করে গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা ও তার কর্মীরা এসে আমাকে মারপিট শুরু করে। স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে।
অভিযোগের বিষয়ে মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা বলেন, নহর মোল্লা আমার ভাতিজা। আমার অফিসের সামনে ট্রাক প্রতীকের পোস্টার সাঁটাতে ছিল। অফিসের সামনে না সাঁটিয়ে পাশে সাঁটাতে বলেছি। কিন্তু সে না শুনে উল্টো আমাকে গালিগালাজ শুরু করে। পরে পাশে থাকা লোকজন তাকে ধাক্কা দেয়। আমি তাকে তুলে বাড়ি পাঠিয়ে দেই।
স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন বলেন, নহর মোল্লা আমার কর্মী। তাকে মারপিট করা হয়েছে। থানায় ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.