শনিবার | ৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার সাংবাদিক আব্দুল হালিম মন্ডল স্মরণে বগুড়ায় স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল সাপ্তাহিক সময়ে ইতিহাস পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান

সিংড়ায় কৃষকের মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়ায় একটি ধানের খোলার পাশ থেকে আনোয়ার হোসেন আনু (৪৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ ডিসেম্বর ২০২৩) উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের বেলতা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আনোয়ার হোসেন আনু বগুড়ার নন্দীগ্রাম উপজেলার হাটলাল গ্রামের আব্দুর রহমানের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন আনু শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী বেলতা গ্রামে যান। কিন্তু এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। সকালে স্থানীয়দের মাধ্যমে পরিবারের লোকজন তাঁর মরদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পাশে শুধুমাত্র নিহতের ব্যবহৃত একটি টর্চলাইট পাওয়া গেছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো কিছু জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.