| |

শিরোনাম
লন্ডন ডিজাইন ফেস্টিভ্যাল ২০২৬ এ শাবিপ্রবির অংশগ্রহণ আন্তঃজেলা সার সিন্ডিকেটে বিপাকে লালপুরের কৃষক বড়াইগ্রামে শিক্ষকদের সঙ্গে সংসদ সদস্যের শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা বড়াইগ্রামে রঙবিলাস আখচাষে কৃষিতে উন্মোচিত হয়েছে নবদিগন্ত মিথ্যা যখন দেখতে সত্যের মতো হবে অজ্ঞান পার্টির ডাবের ফাঁদে দেড় লক্ষাধিক টাকা লুট, গ্রেপ্তার ২ সড়কে থেমে গেল হাফেজ আব্দুল্লাহর জীবনের পথ চলা জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর- এসপি শরীফুল হক লালপুরে পদ্মার চরে আধুনিক ‘ট্রে’ পদ্ধতিতে সবজির চারা উৎপাদন কেমিক্যাল ও শিল্পখাতে স্বনির্ভরতার অঙ্গীকার নিয়ে রেডমিন হরাইজন-২০২৬

নাটোর-২ আসনে নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন

নাটোর প্রতিনিধি :
নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সদর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম শিমুলের একটি নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (১ জানুয়ারি ২০২৪) ভোরে উপজেলার ছাতনী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঘোড়াগাছা চৌমহনী মোড়ে এ ঘটনা ঘটে।
সদর থানার পুলিশ ও স্থানীয় লোকজ জানান, ঘোড়াগাছা চৌমহনী বাজার মোড়ে শামিয়ানা দিয়ে তৈরি হয় নৌকা প্রতীকের প্রার্থীর একটি ক্যাম্প। রোবাবর দিবাগত রাত সাড়ে ১২টা পর্যন্ত নৌকার কর্মীরা সেখানে নির্বাচনী কাজ করে বাড়িতে যান। ভোর পাঁচটার দিকে পথচারীরা ক্যাম্পে আগুন জ্বলতে দেখেন। বাজারের নৈশপ্রহরী ঘটনাটি নৌকার কর্মীদের জানালে তাঁরা এসে আগুন নেভান। ততক্ষণে ক্যাম্পের চারপাশ পুড়ে যায়। আগুনে ক্যাম্পে থাকা প্লাস্টিকের কিছু চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘোড়াগাছা মহল্লা আওয়ামী লীগের সভাপতি সালামত মিজি সকাল ৯টার দিকে বলেন, গতকাল রোববার রাত সাড়ে ১২টা পর্যন্ত ছিলেন। ভোরে ফজরের আজানের কিছু আগে দুর্বৃত্তরা আগুন দিয়ে আমাদের ক্যাম্পের চারপাশ জ্বালিয়ে দিয়েছে। শুধু ছাউনি অক্ষত আছে।
নৈশপ্রহরী মোসলেম উদ্দিন বলেন, তিনি বাজারের অন্য প্রান্তে ছিলেন। হঠাৎ আগুন দেখতে পেয়ে ছুটে আসেন এবং পথচারীদের সঙ্গে নিয়ে আগুন নেভান। নির্বাচনী ক্যাম্পের মধ্যে নৌকার পোস্টার, কয়েকটি চেয়ার ও সাইড পর্দা পুড়ে গেছে। পুলিশ এসে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আগুনের খবর শুনে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.