মঙ্গলবার | ২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২

শিরোনাম
বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৪ অপরাধ দমনে প্রতিমন্ত্রীর নির্দেশে লালপুরে হটলাইন নাম্বার চালু মুক্তিযুদ্ধেও গান মানুষকে জাগ্রত করেছিল-প্রতিমন্ত্রী পুতুল অপরাধ দমনে আগামীকাল থেকে হটলাইন চালু করার নির্দেশ প্রতিমন্ত্রীর প্রতিমন্ত্রীর বাড়িতে একসঙ্গে নাটোরের চার এমপি: শুধু নাটোর না সারা দেশের জন্য আমরা কাজ করবো-পুতুল দেশের আকাশে ঈদের চাঁদ দেখা গেছে ,শনিবার ঈদ ঈদে স্বল্প আয়ের মানুষের নির্ভরতার নাম ‘গোস্ত সমিতি’ পদ্মা নদীর অবৈধ বালু উত্তোলন ঠেকাতে সুরক্ষা কমিটি সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মাঝে স্কুলড্রেস বিতরণ

নাটোর-২ আসনে নৌকার নির্বাচনী ক্যাম্পে ককটেল বিস্ফোরণ

নাটোর প্রতিনিধি :
নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে নৌকার প্রার্থী শফিকুল ইসলাম শিমুলের নির্বাচনী ক্যাম্পে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২ জানুয়ারি ২০২৪) দিবাগত রাতে নাটোর শহরের মাদ্রাসা মোড় (স্বাধীনতা চত্বর) এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টার দিকে শহরের মাসরাসা মোড় এলাকায় অবস্থিত নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম শিমুলের নির্বাচনী ক্যাম্পে একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ককটেল বিস্ফোরণের বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে জড়ো হতে থাকেন স্থানীয় ও নৌকা সমর্থকরা।
খবর পেয়ে নৌকার প্রার্থী সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবিব, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শহরের মাদরাসা মোড় এলাকায় নৌকার প্রার্থীর একটি নির্বাচনী ক্যাম্প লক্ষ্য করে কে বা কারা একটি ককটেল নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তেমন কোনো ক্ষয়ক্ষতির আলামত পাইনি। নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশের একটি টিম তদন্ত শুরু করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.