মঙ্গলবার | ২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২

শিরোনাম
বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৪ অপরাধ দমনে প্রতিমন্ত্রীর নির্দেশে লালপুরে হটলাইন নাম্বার চালু মুক্তিযুদ্ধেও গান মানুষকে জাগ্রত করেছিল-প্রতিমন্ত্রী পুতুল অপরাধ দমনে আগামীকাল থেকে হটলাইন চালু করার নির্দেশ প্রতিমন্ত্রীর প্রতিমন্ত্রীর বাড়িতে একসঙ্গে নাটোরের চার এমপি: শুধু নাটোর না সারা দেশের জন্য আমরা কাজ করবো-পুতুল দেশের আকাশে ঈদের চাঁদ দেখা গেছে ,শনিবার ঈদ ঈদে স্বল্প আয়ের মানুষের নির্ভরতার নাম ‘গোস্ত সমিতি’ পদ্মা নদীর অবৈধ বালু উত্তোলন ঠেকাতে সুরক্ষা কমিটি সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মাঝে স্কুলড্রেস বিতরণ

স্বতন্ত্র প্রার্থী সুজনের কর্মী সমর্থকদের নির্বাচনী শোভাযাত্রা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রাথী সুজন আহম্মেদের নির্বাচনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি ২০২৪) কর্মী সমর্থকরা নাটোরের বড়াইগ্রামে বনপাড়া এলাকা থেকে শুরু হয়ে ট্রাক, বাস, মোটরসাইকেল ও ইজিবাইকের শোভাযাত্রায় কয়েক হাজার নেতাকর্মী বড়াইগ্রাম ও গুরুদাসপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বনপাড়া বাজারে এসে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। এতে নেতাকর্মীদের দিক নির্দেশনা মূলক বক্তৃতা করে প্রার্থী সুজন আহমেদ।
সুজন আহম্মেদ বলেন, আমি হাসপাতালের মাধ্যমে সমাজসেবা শুরু করেছিলাম। আমি নিবার্চিত হলে এই এলাকায় একটি মেডিকেল কলেজ স্থাপন করে মানুষের চিকিৎসার উন্নতি করা হবে। এছাড়াও শিক্ষা ব্যবস্থার উন্নতির পাশাপাশি বঞ্চিত মানুষ নিয়ে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, আমি হাসপাতাল সমাজসেবা শুরু করার পর মানুষের যে ভালবাসা পেয়েছি তাতে আমি অবশ্যই বিজয়ী হবো। তাই নেতা কর্মীদের সজাগ থেকে ভোটের দিন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনায় না জড়ানোর অনুরোধ করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.