রবিবার | ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩

শিরোনাম
লালপুরে সাংবাদিক হেনস্তার ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার বড়াইগ্রামে পুকুর থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার বাউয়েট ক্যাম্পাসে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বড়াইগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭৮ জন জিপিএ-৫ পেয়েছে গ্যাস বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও ছেলের মৃত্যু, লাশ আনার টাকা দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে পরীক্ষার ফল জানা হলো না মারুফের

লালপুরের জামায়াত শিবিরের ৫ নেতাকর্মী আটক

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুর উপজেলা আমিরসহ জামায়াত-শিবিরে ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি ২০২৪) একটি মামলায় শুনানি শেষে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অম্লান কুসুম যিশু তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটককৃতরা হলেন, উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, বিলমাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমির আনেজ উদ্দিন, বিলমাড়িয়া ইউনিয়নের রুকন হাফেজ আবু হানিফ, শিবির কর্মী মো. কাওসার ও আলভি হোসেন।
আসামী পক্ষের আইনজীবী মো. আতিকুল্লাহ বিশ্বাস গ্যাদা বলেন, গত ২৯ অক্টোবর হরতাল চলাকালে যান চলাচলে বাধা সৃষ্টি, জান মালের ক্ষতি ও সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে লালপুর থানায় দায়ের করা মামলায় উচ্চ আদালতের মাধ্যমে জামিনে ছিলেন তারা। বৃহস্পতিবার মেয়াদ বৃদ্ধির আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.