বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

বাগাতিপাড়ায় হামাগুড়ি দিয়ে ভোটকেন্দ্রে বৃদ্ধ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বাগাতিপাড়ার একটি কেন্দ্রে হামাগুড়ি দিয়ে ভোট দিয়েছেন আরশেদ আলী নামের ৭০ বছর বয়সী এক বৃদ্ধ।
রোববার (৭ জানুয়ারি ২০২৪) দুপুর ১২টায় দয়ারামপুর ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরুষ কেন্দ্রের ১নং বুথে তিনি ভোট দিয়েছেন। আরশেদ আলী ওই ইউনিয়নের চন্দ্রখৈর গ্রামের বাসিন্দা।
আরশেদ আলী বলেন, জন্মগতভাবেই তার দুই পা অকেজো। তিনি ভিক্ষা করে জীবনধারণ করেন। ভোট দেওয়ার জন্য তিনি একাই থ্রি-হুইল চালিয়ে ভোটকেন্দ্রে এসে ভোট দিয়েছেন। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তিনি খুশি।
চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরুষ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জগদীশ চন্দ্র দাস বলেন, বয়স্ক এবং প্রতিবন্ধী ভোটারদের ভোট কক্ষে যেতে আনসার ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। দুপুরে এ কেন্দ্রে একজন প্রতিবন্ধী ভোটার হামাগুড়ি দিয়ে ভোট দিয়েছেন। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৮৮৩ জন। সুষ্ঠু পরিবেশ ভোট সম্পন্ন হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.