| |

শিরোনাম
বড়াইগ্রামে নিখোঁজের ৫ দিন পর পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন সেন্ট যোসেফসের অধ্যক্ষ শংকর ডমিনিক আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ বাউয়েটের শিক্ষার্থী বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর: অভিযোগের নথিভিত্তিক জবাব দিল এনপিসিবিএল বড়াইগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের সুবর্ণজয়ন্তী উৎসব লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়ন মতিউর রহমান খানের স্মরণ সভা ও দোয়া

নলডাঙ্গায় সেনাবাহিনীর কম্বল বিতরণ

নাটোর প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গায় গরিব ও দুস্থ ৪০০ শীতার্তদের মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (১০ জানুয়ারি ২০২৪) উপজেলার বাসুদেবপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ১১ পদাতিক ডিভিশনের ২৬ পদাতিক ব্রিগেডের ১৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দরিদ্র মানুষদের মাঝে এসব কম্বল বিতরণ করে।
এ সময় উপস্থিত ছিলেন ২৬ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রশিদুল ইসলাম, এসইউপি, এএফডব্লিউসি, পিএসসি এবং ১৭ ইস্ট রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমদ সাদী, পিএসসি।
এছাড়াও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর এমন মানবিক কার্যক্রমের প্রশংসা করেন স্থানীয় জনসাধারণ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.