বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

লালপুরে এমপিকে সংবর্ধনা

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) দ্বিতীয় বারের মতো নির্বাচিত সংসদ সদস্য, নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি ২০২৪) উপজেলার গোপালপুর ডিগ্রি (পাস ও অনার্স) কলেজের উদ্যোগে প্রতিষ্ঠান প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ্যাড. আবুল কালাম আজাদ।


কলেজের অধ্যক্ষ মো. বাবুল আকতারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধাসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।
এ সময় প্রধান অতিথিকে উত্তরীয় ও সম্মাননা স্মারক তুলে দেন কলেজের অধ্যক্ষ মো. বাবুল আকতার ও উপাধ্যক্ষ নুর নবী। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.