মঙ্গলবার | ৩ মার্চ, ২০২৬ | ১৮ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার ঈদের আগেই ফ্যামিলি কার্ডের সুবিধা পৌছে দেওয়ার অঙ্গীকার- প্রতিমন্ত্রী ফারজানা শারমিন

বড়াইগ্রামে পিছিয়ে পড়া নারীদের তথ্য আপার প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম নাটোর

নাটোরের বড়াইগ্রামে গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের উদ্দেশ্য লাল সবুজ ডট কমের ই-কামার্স মার্কেটপ্লেসের প্রশিক্ষণ উনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলায়তনে জাতীয় মহিলা সংস্থার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ পযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প “তথ্য আপা” এই কর্মসূচীর আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে জাতীয় মহিলা সংস্থা ও এই প্রকল্পের সভাপতি নাজমা রহমান উপস্থিত ছিলেন। তথ্য আপা প্রকল্পের উপজেলার তথ্যসেবা কর্মকর্তা মনিরা খাতুনের সভাপতিত্বে আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে লাল সবুজ ডট কমের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ রাকিবুল হক, তথ্যসেবা সহকারী ফারহানা ইয়াসমিন প্রমূখ। নাজমা রহমান বলেন, এই প্রকল্পের মাধ্যমে সারাদেশে ৪৯২টি উপজেলায় বিভিন্ন ভাবে গামীণ নারীদেরকে তথ্য পরামর্শ সেবা প্রদান করে কার্যক্রম চলছে। তথ্য আপা ও বাংলাদেশ ফরেন ট্রেড ইসষ্টিটিউট যৌথ ভাবে গড়ে তোলা লাল সবুজ ডট কমের মাধ্যমে গামীণ নারীরা বিভিন্ন ভাবে সাভলম্বী হওয়ার চেষ্টা করছে। এই উপজেলাতে ৫০জন নারীকে প্রশিক্ষন দেওয়া হচ্ছে। যাতে তারা বাড়ি থেকে বিভিন্ন ব্যবস্যা পরিচালনা করতে পারে। তথ্যসেবা কর্মকর্তা মনিরা খাতুন বলেন, গামীণ নারীরা যাতে খুব সহজে অনলাইনে বাজারজাত করার জন্য পন্যের ছবি তোলা ও বর্ণনা লেখা, মূল্য নির্ধারন ও মান নিয়ন্ত্রণ, প্যাকেজিং ও সরবরাহ প্রভৃতি বিষয়ে একদিনের প্রশিক্ষন দেওয়া হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.