বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার প্রতিবাদে বিএনপির লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার প্রতিবাদে নাটোরের বড়াইগ্রামে প্রচারপত্র বিতরণ করেছেন বনপাড়া পৌর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সোমবার সকাল ১১টার দিকে বনপাড়া পৌর বিএনপি বনপাড়া বাজারের এই কর্মসূচীর আয়োজন করে। তাঁরা সরকারের ‘গণবিরোধী’ এই সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন স্থানে পোস্টারও লাগিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার বনপাড়া বাইপাস, বাসস্ট্যান্ড, বাজার এলাকায় দোকানদার, ব্যবসায়ী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মধ্যে ‘সচেতনতামূলক লিফলেট’ বিতরণ করা হয়। এ সময় নেতা-কর্মীরা আশপাশে পোস্টার লাগান। এরপর উপজেলা সদরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন নেতা-কর্মীরা।
এসব কর্মসূচিতে অংশহ গ্রহন পৌর বিএনপির আহ্বায়ক লুৎফর রহমান, সদস্য সচিব সর্দার রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, ওয়ার্ড বিএনপি সভাপতি আক্তার হোসেন, সাহাবুল আলম, রবিউল করিম, উপজেলা যুবদলের সহ-সভাপতি খন্দকার শফিকুল ইসলাম লাল, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক মমতাজ আলী ও ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।
পৌর বিএনপির আহ্বায়ক লুৎফর রহমান, পাতানো নির্বাচনের সরকার মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে। যার কারনে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামের বাহিরে। এই সরকারকে উৎখাত করে গনতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.