বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

নাশকতা মামলায় নাটোর লালপুরে গোপালপুর পৌর বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোলাম আটক।

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদলতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক অম্লান কুসুম জিষ্ণু তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

জেলহাজতে পাঠানো নেতাকর্মীরা হলেন: গোপালপুর পৌর বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোলাম, এবি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আবেদ আলী মন্ডল, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক লুৎফর রহমান মাফি, বিএনপি কর্মী আরিফ।

জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম বলেন, ২৯ অক্টোবর ভোর ৫টায় লালপুর উপজেলার গৌরিপুরে সড়ক অবরোধ করে বিএনপির নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২২টি লাঠিসহ ১২ জনকে গ্রেফতার করে। এই ঘটনায় লালপুর থানার উপপরিদর্শক রেজাউল করিম বাদী হয়ে ২২ জনের নামে ও অজ্ঞাত ৩০ জনকে অভিযুক্ত করে মামলা করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.