বুধবার | ২০ মে, ২০২৬ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বিষয়ক কর্মশালা আইনশৃঙ্খলা কমিটির সভা পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর, শোকে স্তব্ধ বড়াইগ্রাম সরকারের লক্ষ্য প্রযুক্তিনির্ভর সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া – প্রতিমন্ত্রী পুতুল র‍্যাব সদস্যদের ওপর হামলা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার পদ্মানদীতে অভিযান : চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস লালপুরে র‍্যাব সদস্যদের ওপর হামলা, আটক ১ ঢাকাস্থ লালপুর উপজেলা কল্যাণ সমিতির আহ্বায়ক পানাউল্লাহ ও সদস্যসচিব আকতারুল বড়াইগ্রামের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের ইন্তেকাল আজিমনগর স্টেশনে থামবে চিলাহাটি এক্সপ্রেস, স্বস্তি ফিরছে লালপুরবাসীর যাতায়াতে

লালপুরে জমি ও পুকুর দখলের চেষ্টা এক নারী আহত

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে জমি ও পুকুর নিয়ে বিরোধের জের ধরে এক নারীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বেরিলাবাড়ি জামতলা উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
লালপুর থানা ও স্থানীয় সুত্রে জানা যায় উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বেরিলাবাড়ি জামতলা উত্তর পাড়া গ্রামের মৃত আবুল কাসেম আলীর ছেলে কাজিম উদ্দিন সরকারি খাস জলমহাল বিধি মোতাবেক লিজ নিয়ে ও পাশে নিজ জমিতে চাষাবাদ করিয়া আসিতেছে।
শনিবার সকালে ওই একই গ্রামের জিয়াউর রহমান তার লোকজন নিয়ে জমি ও পুকুরটি অবৈধভাবে দখল নেওয়ার চেষ্টা করে এ সময় কাজিম উদ্দিন বাধা দিলে তাকে ও তার স্ত্রী আঞ্জুমান আরাকে পিটিয়ে জখম করেন তারা।
কাজিম উদ্দিন জানান আমার লিজকৃত পুকুর ও নিজ জমি জোর পূর্বক দখল করতে গেলে তাদের বাধা দিলে তারা আমাকে সহ আমার স্ত্রীকে পিটিয়ে আহত করে পরে স্থানীয়রা উদ্ধার করে । তিনি আরো জানান এব্যাপারে জিয়াউর রহমানকে প্রধান আসামি করে মোট ৯ জনের বিরুদ্ধে লালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ নাছিম আহমেদ জানান অভিযোগ পেয়েছি তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.