বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
‘ঢাকাস্থ নাটোর জেলা সমিতি’র নতুন কমিটি গঠন বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ‘প্রতিটি উন্নয়ন আমি মাথায় করে আপনাদের জন্য নিয়ে আসবো’-প্রতিমন্ত্রী পুতুল বড়াইগ্রামে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার বাঘায় সিএনজি ও ভটভটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ রূপপুর এনপিপি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী লালপুরে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ন্যায্যমূল্যে সরবরাহে বাজার তদারকি জোরদার বাংলাদেশ প্রেসক্লাবের রাজশাহী বিভাগীয় কমিটি গঠন, সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক হাফিজ বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার সাংবাদিক আব্দুল হালিম মন্ডল স্মরণে বগুড়ায় স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল

রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব

নিজস্ব প্রতিবেদক ॥

রাষ্ট্রপতির পুলিশ পদকে (পিপিএম-সেবা) ভূষিত হয়েছেন নাটোরের বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব। পুলিশ সপ্তাহ- ২০২৪ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে বার্ষিক পুলিশ প্যারেডে প্রধানমন্ত্রী তাকে এই সম্মানসূচক পদক পরিয়ে দেন।

নাটোরের বড়াইগ্রামে কর্মরত সময়ে গুরুত্বপূর্ণ, চাঞ্চল্যকর ও ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য তিনি এই সম্মানজনক পদকে ভূষিত হলেন।

রংপুর মেট্রোপলিটনের তাজহাট এলাকার অবসর প্রাপ্ত সরকারী কর্মকর্তার দুই ছেলের মধ্যে বড় ছেলে শরীফ আল রাজীব ৩১ তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে গাজীপুর জেলায় কর্মজীবন শুরু করেন। এরপর রংপুর মেট্রো এবং দিনাজপুর পুলিশ সুপারের কার্য্যালয়ে কর্মরত অবস্থায় পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বড়াইগ্রাম সাকের্লে যোগদান করেন। এখানের কর্মদক্ষাতর ফল স্বরুপ তিনি পিপিএম পদক লাভ করেন।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্তি পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, যেকোনও অর্জন ও স্বীকৃতি কাজের স্পৃহাকে বাড়িয়ে দেয় হাজারগুণে। একই সাথে দায়িত্ব বেড়ে যায়। আমি আমার সবটুকু দক্ষতা দিয়ে মানুষের সেবা করে যেতে চাই। এ অর্জন আমার একার পক্ষে সম্ভব হয়নি। যাদের সহযোগিতা এবং উর্দ্ধতনদের নির্দেশনা আমাকে অনুপ্রানিত করেছে সকলের প্রতি আমি কৃতজ্ঞ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.