বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

লালপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত 

এ কে আজাদ সেন্টু:

‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ প্রতিপাদ্য নিয়ে

নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ১৫ মার্চ- ২০২৪) লালপুর উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয। র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লালপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার আমিনূর ইসলাম রেজা, আনসার ও ভিডিপি কর্মকর্তা আরজু আক্তার, লালপুর থানার এসআই হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা, গোপালপুর বাজার বনিক সমিতির সহ সভাপতি আব্দুল জাব্বার, সাংবাদিক এ কে আজাদ সেন্টু, আব্দুল মোত্তালেব রায়হান, শাহ আলম প্রমুখ।

এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইমাম, ব্যবসায়ী সহ গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন । আলোচনা সভায় বক্তাগণ ভোক্তা অধিকার নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে সকলকে আন্তরিক ভাবে কাজ করার আহ্বান জানানো হয় । শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.