বুধবার | ৩ জুন, ২০২৬ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
ডিগ্রি, পদমর্যাদা আর সাফল্যের আড়ালে এক মায়ের নিঃসঙ্গ মৃত্যু মিরপুরে প্রবীণ শিক্ষিকা মায়ের করুণ মৃত্যু, তদন্তে পুলিশ নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মধ্যরাতের অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড লালপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার লালপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় লালপুরে চুরি, ছিনতাই ও ডাকাতির হিড়িক, আতঙ্কে সাধারণ মানুষ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিএনপির বিকল্প নাই —— হুইপ দুলু গণতন্ত্র রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান দুলুর জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া আজ বেশি শক্তিশালী – দুলু লালপুরে জুট মিলে চার ঘণ্টার তাণ্ডব, ৮৩ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

লালপুরে টিভি মেকার সোহেল হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ।।

নাটোরের লালপুরে টিভি মেকার সোহেল হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই নাটোর ইউনিট।
বুধবার (২০ মার্চ২০২৪) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিটের ইন্সপেক্টর এডমিন ফরিদুল ইসলাম। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার এয়ারপোর্ট মোড় এলাকার শফিকুল ইসলাম শফি ও তার স্ত্রী কুলসুম বেগম।
এবিষয়ে পিবিআই নাটোর ইউনিটের ইন্সপেক্টর এডমিন ফরিদুল ইসলাম জানান, গত ১২ মার্চ লালপুরের এক ভুট্টার জমি থেকে সোহেল নামে এক টেলিভিশন মেকানিকের মরাদেহ উদ্ধার করা হয়। এঘটনায় সোহেলের স্ত্রী নাছিমা বাদী হয়ে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে গত রাতে অভিযান চালিয়ে এমামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, গত ১৩ মার্চ এই হত্যাকান্ডের বিচার ও গ্রেপ্তারকৃত শফি ও তার স্ত্রী কুলসুমকে গ্রেপ্তারের দাবিতে সড়কে লাশ রেখে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে একই দাবিতে ১৫ মার্চ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.