বৃহস্পতিবার | ২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২

শিরোনাম
স্বাধীনতার ৫৫ বছরে বাংলাদেশের অগ্রযাত্রায় চ্যালেঞ্জ ও সম্ভাবনা অনুমতি ছাড়াই পুকুর খনন: জরিমানা, ব্যাটারি জব্দ যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত একসঙ্গে তিন লাশের খাটিয়া, শোকাচ্ছন্ন লালপুরের নগরকয়া: পরিবারে আহাজারী বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৪ অপরাধ দমনে প্রতিমন্ত্রীর নির্দেশে লালপুরে হটলাইন নাম্বার চালু মুক্তিযুদ্ধেও গান মানুষকে জাগ্রত করেছিল-প্রতিমন্ত্রী পুতুল অপরাধ দমনে আগামীকাল থেকে হটলাইন চালু করার নির্দেশ প্রতিমন্ত্রীর প্রতিমন্ত্রীর বাড়িতে একসঙ্গে নাটোরের চার এমপি: শুধু নাটোর না সারা দেশের জন্য আমরা কাজ করবো-পুতুল দেশের আকাশে ঈদের চাঁদ দেখা গেছে ,শনিবার ঈদ

লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক  নিহত

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায়  এক মোটরসাইকেল চালকের  মৃত্যু হয়েছে।
রবিবার (১৪ এপ্রিল ২০২৪) দুপুরে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মহারাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই মোটরসাইকেল চালক বিপুল হোসেন (৪৫) পাশ্ববর্তী বাঘা উপজেলার সুলতানপুর গ্রামের আক্কাস মিয়ার ছেলে।
স্থানীয়সূত্রে জানাযায়, উপজেলার বিলমাড়িয়া হতে নওপাড়াগামী একটি ইট বোঝাই পাওয়ার টিলারের সাথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হলে মোটরসাইকেল চালক বিপুল হোসেন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান , এ ঘটনায় সড়ক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.