বুধবার | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
নাটোরে জিয়া মঞ্চের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আখের অভাবে বন্ধ হলো নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই সরকারি জমিতে থেকে অবৈধ ভবন উচ্ছেদ করল প্রশাসন নরনেসুমিতে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন সম্পূর্ণ সভাপতি মানিক, সম্পাদক পিন্টু প্রান্তিক কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ মাদকমুক্ত সমাজ গড়তে হবে,মাদকাসক্ত কাউকে ছাড় দেওয়া হবে না —— নব নির্বাচিত আব্দুল আজিজ এমপি আমার সাথে দেখা করবে না সমস্যা আছে” রেজাল্টের পর শিক্ষার্থীর আত্নহনন, শিক্ষকের স্কিনশর্ট ভাইরাল একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন একুশের চেতনায় গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার অঙ্গীকার-প্রধানমন্ত্রী মাহে রমজানকে স্বাগত জানিয়ে লালপুরে জামায়াতের শোভাযাত্রা

১৯ এপ্রিল থেকে চেন্নাই রুটে ইউএস-বাংলার ফ্লাইট বৃদ্ধি  

নিজস্ব প্রতিবেদক:

স্বাধীনতার পর ইউএস-বাংলা এয়ারলাইন্স-ই ভারতের চেন্নাই রুটে পরিচালনা করা প্রথম বাংলাদেশি এয়ারলাইন্স। বর্তমানে প্রতিদিন বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা থেকে চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা করে আসছে। বাংলাদেশ থেকে প্রতিনিয়ত উন্নত চিকিৎসা সেবা নেয়ার জন্য রোগীরা চেন্নাই এর বিভিন্ন হাসপাতালে গমণ করে থাকে।

ফলে যাত্রী চাহিদা বেড়ে যাওয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-চেন্নাই রুটে আগামী ১৯ এপ্রিল থেকে সপ্তাহে এগারোটি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। বর্তমানে সপ্তাহে ঢাকা-চেন্নাই রুটে সাতটি ফ্লাইট পরিচালিত হচ্ছে।

অতিরিক্ত ফ্লাইটগুলো আগামী ১৯ এপ্রিল থেকে সপ্তাহে মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার ও রোববার ঢাকা থেকে দুপুর ১টা ৫ মিনিটে চেন্নাই এর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় দুপুর ৩টা ১৫ মিনিটে চেন্নাই পৌঁছাবে।

এছাড়া চেন্নাই থেকে অতিরিক্ত ফ্লাইটগুলো একই দিনে বিকাল ৪টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এছাড়া বর্তমানে পরিচালিত সপ্তাহে প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা থেকে চেন্নাই রুটে ফ্লাইট পরিচালিত হচ্ছে। এবং চেন্নাই থেকে স্থানীয় সময় দুপুর ২টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছে।

ঢাকা-চেন্নাই রুটের নূন্যতম ওয়ান ওয়ের ভাড়া ১৫ হাজার ৪৬৭ টাকা ও রিটার্ণ ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৬ হাজার ৫৩০ টাকা।

ভারতের চেন্নাই ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্স কলকাতা, দুবাই, শারজাহ, মাস্কাট, দোহা, কুয়ালালামপুর. সিঙ্গাপুর, ব্যাংকক, গুয়াংজু ও মালদ্বীপের রাজধানী মালেতে ফ্লাইট পরিচালনা করছে। আগামী ১৯ এপ্রিল থেকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে প্রতিদিন ফ্লাইট শুরু করতে যাচ্ছে। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরে সকল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বর্তমানে ইউএস-বাংলার বহরে একটি এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০, ১০টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০সহ মোট ২৩টি এয়ারক্রাফট রয়েছে। খুব শীঘ্রই ইউএস-বাংলার বহরে আরো একটি এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফট যুক্ত করতে যাচ্ছে। এছাড়া স্বল্পতম সময়ের মধ্যে ঢাকা-দিল্লী ও ঢাকা-জেদ্দা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে ইউএস-বাংলা।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.