সোমবার | ২০ জুলাই, ২০২৬ | ৫ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
মাটি খেকোর কবলে একপায়ে দাঁড়িয়ে বৈদ্যুতিক খুঁটি ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ মোদির গদি কি তেলাপোকায় তটস্থ? নেশার টাকার জন্য ভাগিনার বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার একদিনের ব্যবধানে শিশু দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যু সিবিইটি বৃত্তি পেলেন মাজার শরীফ কলেজের শিক্ষার্থীরা লালপুরে লাম্পিতে আক্রান্ত প্রায় ২০ হাজার গরু রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন

ট্রাফিক পুলিশের মাঝে পানীয় বিতরণ

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরে তীব্র তাপদহের মধ্যে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে খাবার স্যালাইন, জুস এবং পানি বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ এপ্রিল ২০২৪) দুপুর একটার দিকে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশদের মাঝে এই স্যালাইন, জুস এবং খাবার পানি বিতরণ  পুলিশ সুপার তারিকুল ইসলাম। এ সময় তাঁর সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম (ক্রাইম এন্ড অবস), অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম (অর্থ ও প্রশাসন), সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলি প্রমুখ।
তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে নাটোর জেলাসহ সারা দেশের মানুষ, তখনও রাস্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নাটোর ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যগণ। গ্রীষ্মের এই প্রচন্ড তাপদাহে ট্রাফিক পুলিশের সদস্যরা যেন পানি শূন্যতায় না ভোগে এবং তাদের ক্লান্তি দূর করার জন্য নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম পিপিএম নাটোর ট্রাফিক বিভাগের সকল সদস্যদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণের উদ্যোগ নিয়েছেন।
উল্লেখ্য গত রোববার নাটোর জেলায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.