শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

লালপুরে প্রবাসীর বাড়িতে হামলা

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুরে বাহরাইন প্রবাসী মাসুমের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৪ এপ্রিল) রাত ১০টার সময় উপজেলার গোধরা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়সূত্রে জানাযায় বুধবার রাত ১০টার সময় বিদ্যুৎ না থাকায় আড্ডারত অবস্থায় রফিকের দোকানের সামনে আশরাফ পাটোয়ারীর ছেলে শামীম (২৮) এর সাথে শহিদ তালুকদারের ছেলে ইদ্রিস তালুকদার (৪০), ইদ্রিস তালুকদারের ছেলে মাহ্ফুজ তালুকদার (১৮) মোবাইলের হেড ফোন নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে।
এরই জের ধরে বৃহস্পতিবার (২৫ এপ্রিল ২০২৪) রাত ১০টার দিকে গোধরা ময়েজ উদ্দিনের ছেলে বাহরাইন প্রবাসী মাসুদের বাড়িতে শহীদ তালুকদারের ছেলে ঈদ্রিস, কুদ্দুস তালুকদার, বাবু তালুকদার, ঈদ্রিস তালুকদারের ছেলে মাহ্ফুজ, স্ত্রী মিনারা বেগমসহ ৭/৮জন হামলা চালিয়ে বাড়ি ভাংচুর করে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হলে তারা পালিয়ে যায়।
এ বিষয়ে মাসুদের ভাই মেহেদী রবিবার (২৮ এপ্রিল) লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ মোহা নাছিম আহমেদ বলেন অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.