রবিবার | ১৯ জুলাই, ২০২৬ | ৪ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত।

লালপুরে আওয়ামীলীগ নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুর উপজেলার আজিম নগর রেলওয়ে স্টেশনে  মঞ্জুর রহমান মঞ্জু (৪০) নামের এক আওয়ামী লীগ নেতাকে
গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মঞ্জুর রহমান উপজেলার গোপালপুর পৌরসভার বাহাদিপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে ও গোপালপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন ।
মঙ্গলবার (৩০ এপ্রিল ২০২৪) রাত ১১ দিকে গোপালপুর পৌরসভার আজিমপুর রেলস্টেশনে রবিউল ইসলামের কনফেকশনারী দোকানের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়সূত্রে জানাযায় রাত ১১টার দিকে গোপালপুর আজিম নগর রেল স্টেশনে রবিউল ইসলামের কনফেকশনারী দোকানের সামনে বসে ছিলেন।  এ সময় কয়েক জন  দুর্বৃত্ত মোটরসাইকেলে করে  এসে মনজুর রহমান মঞ্জুকে মাথায় এবং পেটে গুলি করে হত্যা করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহমেদ জানান সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এই হত্যাকান্ডের সাথে জড়িতদের আটকের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.