রবিবার | ১৪ জুন, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
আমার দলের হলেও ছাড় নয়, দুর্নীতিবাজদের গ্রেপ্তারে প্রতিমন্ত্রীর নির্দেশ লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, মামলা লালপুরে গাঁজার গাছ উদ্ধার, চাষের অভিযোগে মামলা ওঝার ঝাড়ফুঁকে সময়ক্ষেপণ, সাপের কামড়ে কৃষকের মৃত্যু লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল অটোভ্যান চালকের বড়াইগ্রামে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কবি হাসান হাফিজুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী পালিত নাটোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা লালপুরে ইয়াবাসহ হোয়াটসঅ্যাপ হ্যাকিং চক্রের তিন সদস্য গ্রেপ্তার লালপুরে পদ্মার চরে গোলাগুলি, স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ যুবকের মরদেহ

স্মার্ট ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

নাটোর প্রতিনিধি :

নাটোরের লালপুরে ৭ দিনব্যাপি স্মার্ট ভুমি সেবা স্মার্ট নাগরিক ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৮ জুন ২০২৪) উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস চত্বরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিমুল আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আখতার।

বিশেষ অতিথি ছিলেন গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্তজা লিলি।

প্রধান অতিথি উপস্থিত অতিথিদের সাথে নিয়ে বেলুন উড়িয়ে স্মার্ট ভূমিসেবা স্মার্ট নাগরিক সেবা সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা, সাংবাদিক, সেবা গ্রহিতাসহ ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা। অনুষ্ঠানে সেবা সপ্তাহের সুফল বিষয়ে বিশেষ আলোচনা করা হয়। ভূমি ব্যবস্থাপনা অটোমেশন বিস্তার এবং জনগণের মধ্যে সেবার মেসেজ পৌঁছানোর জন্য ভূমি মন্ত্রণালয় ভূমি সেবা সপ্তাহ পালনের উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.