সোমবার | ২০ জুলাই, ২০২৬ | ৫ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
মাটি খেকোর কবলে একপায়ে দাঁড়িয়ে বৈদ্যুতিক খুঁটি ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ মোদির গদি কি তেলাপোকায় তটস্থ? নেশার টাকার জন্য ভাগিনার বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার একদিনের ব্যবধানে শিশু দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যু সিবিইটি বৃত্তি পেলেন মাজার শরীফ কলেজের শিক্ষার্থীরা লালপুরে লাম্পিতে আক্রান্ত প্রায় ২০ হাজার গরু রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন

নিখোঁজের ১২ঘন্টা পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক।।
ঈশ্বরদীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর জিহাদ হোসেন (৯) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ জুলাই২০২৪) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মনসিদপুর তেঁতুলতলায় পরিত্যক্ত খাদ্য গুদামের মধ্যে বিবস্ত্র অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। নিহত জিহাদ হোসেন মুনসিদপুর গ্রামের প্রবাসী হাসেম আলীর ছেলে ও দাশুড়িয়া কিন্ডার গার্টেনের স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র।
জিহাদের বড় ভাই শুভ বলেন, গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে তেঁতুলতলা পরিত্যক্ত খাদ্য গুদামের কাছে সহপাঠীদের সঙ্গে বৃষ্টিতে ভিজে খেলাধুলা করছিল জিহাদ। তাকে বৃষ্টিতে না ভিজে বাড়ি চলে যাওয়ার কথা বলে সেখান থেকে চলে আসি। সন্ধ্যায় বাড়িতে ফিরে দেখি জিহাদ বাড়িতে আসে নাই । পরে তেঁতুলতলা গোডাউনের কাছে গিয়ে  তাকে না পেয়ে সম্ভাব্য সকল জায়গায় খোঁজ নেওয়ার পর রাতে এলাকায় মাইকিং করা হয় । পরে রাত ১২টার দিকে তেঁতুলতলা গোডাউনের ভেতরে জিহাদের হাফপ্যান্ট ও স্যান্ডেল পাওয়া যায়। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে গোডাউনের ঝোপের মধ্যে বিবস্ত্র অবস্থায় পাটিতে জড়ানো মরদেহ পাওয়া যায়।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম বলেন, জিহাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.