শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ

লালপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুরে ধানের জমিতে কাজ করার সময় সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুলাই২০২৪) বিকেলে উপজেলার কদিমচিলান ইউনিয়নের দাঁইড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক জয়নাল আবেদীন ভুট্টু ( ৪৫) একই গ্রামের আবদুল জলিলের ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায় জয়নাল আবেদীন ভুট্টু নিজের ধানের জমিতে বৃষ্টির মধ্যে কাজ করতে ছিলেন। এ সময় একটি বিষাক্ত সাপে কামড় দিলে জয়নাল তৎক্ষনাৎ বাড়ি ফিরে পরিবারের লোকজনকে বিষয়টি জানিয়ে অচেতন হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে দ্রত চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ধানের জমিতে কাজ করার সময় জয়নালকে সাপে কামড় দিলে পরিবারের লোকজন চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় । সন্ধ্যায় জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.