বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় রিক্সাচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক।।
পাবনার ঈশ্বরদীতে মাইক্রোবাস ও রিক্সার মুখোমুখি সংঘষে রিক্সা চালকের মৃত্যু হয়েছে।
শনিবার (৬জুলাই ২০২৪) দুপুরে ঈশ্বরদী-লালপুর সড়কের কাচারীপাড়া রেঁনেছা ক্লাবের নিকট এদূর্ঘটনাটি ঘটে। নিহত ওই রিক্সা চালকের নাম আসাদ আলী (৫০)। সে ঈশ্বরদী পৌর এলাকার শৈলপাড়ার আলী হোসেনের ছেলে।
থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, দুপুর ৩ টার দিকে ঈশ্বরদী থেকে লালপুর গামী একটি মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা রিক্সার মুখোমুখি সংঘর্ষে রিক্সাচালক আসাদ আলী গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এব্যাপারে ঈশ্বরদী থানার তদন্ত ওসি মনিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এঘটনায় ঈশ্বরদী থানায় একটি ইউডি মামলা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.