| |

শিরোনাম
লালপুর বাজার মোবাইল সমিতির কমিটি গঠন চাকরির পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না মনোয়ারের, ছিনতাইকারী কেড়ে নিল প্রাণ চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ায় মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৪ লালপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা ওসি শফিকুলের সাফল্য: ৭ মাস ২৩ দিনে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮১২   কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষে মতি মিয়া ফাউন্ডেশনের সাফল্য আনন্দ-শিক্ষা ও মানবিকতার পাঠ নিয়ে ব্যতিক্রমী শিক্ষা সফর ব্যবসায়ীদের জন্য ১২শ শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন প্রতিমন্ত্রী পুতুল বড়াইগ্রামে ধানক্ষেত থেকে অচেতন অবস্থায় রাবি শিক্ষার্থী উদ্ধার লালপুরে প্রতারণার নিত্যনতুন ফাঁদ, মূল টার্গেট প্রবাসীরা

বিয়ে বাড়িতে এসে নদীতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের সিংড়ায় মায়ের সাথে বিয়ে বাড়িতে এসে আত্রাই নদীতে ডুবে আজমাইল ইফতেদার গালিফ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৯জুলাই ২০২৪) সকাল ১০টায় সিংড়া পৌর শহরের মহেশচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গালিফ নাটোরের ধরাইল এলাকার রেজাউল করিমের ছেলে।
স্থানীয় ওয়ার্ড কমিশনার আব্দুল আউয়াল রিংকু জানান, নিহত শিশু গালিফ তার মায়ের সাথে মামা জনৈক আরিফুল ইসলামের বিয়েতে এসে হঠাৎ পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পিছনে আত্রাই নদীতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.